চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগেও তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ১০, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ঝুঁকি ছিল আট ম্যাচ নিষিদ্ধ হওয়ার। শেষ পর্যন্ত তিনেই হল দফা। কোপা ডে ফ্রান্সের ফাইনালে দর্শককে ঘুষি মেরে লিগে ৩ ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার!

কাপ ফাইনালে রেনেঁর বিপক্ষে হেরে যায় পিএসজি। রানার্সআপের মেডেল আনতে যাওয়ার সময় একজন রেনেঁ সমর্থক কটূক্তি করায় তাকে মেরে বসেন নেইমার। আরেক দর্শকের ধারণ করা সেই দৃশ্য দেখার পর সমালোচনায় বিদ্ধ হতে থাকেন এ ফরোয়ার্ড। তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন।

তদন্ত শেষ করে শুক্রবার নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করার কথা জানিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। চ্যাম্পিয়ন্স লিগে রেফারিকে গালি দিয়ে সমান পরিমাণ ম্যাচ নিষিদ্ধ হয়ে আছেন বিশ্বের সর্বোচ্চ দামি ফুটবলার!

নিষেধাজ্ঞায় চলতি মৌসুমে এক প্রকার ঘরোয়া ফুটবলই শেষ হয়ে গেছে নেইমারের। শনিবার অ্যাঙ্গার্সের বিপক্ষে মাঠের বাইরে বসে থাকতে হবে তাকে। খেলতে পারবেন না দিওন ও রেইমসের বিপক্ষে পিএসজির মৌসুম শেষের দুই লিগ ম্যাচেও।

ঘরোয়া ফুটবলে নেইমারের তিন ম্যাচ নিষেধাজ্ঞায় অবশ্য লাভটা হতে পারে ব্রাজিলের! জুনের মাঝামাঝি সময়ে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার প্রস্তুতি নিতে আগেভাগেই দেশে ফিরতে পারবেন ব্রাজিলিয়ান তারকা। সময়ের আগে দলের মূল খেলোয়াড়কে পেয়ে রণকৌশল ধীরেসুস্থে সাজাতে পারবেন সেলেসাও কোচ টিটেও!

ট্যাগ: নেইমার-পিএসজিব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাপ্তাহিক ছুটিতে শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড়

পরবর্তী

বান্দরবানে তামাকের পরিবর্তে গম চাষ

পরবর্তী

বান্দরবানে তামাকের পরিবর্তে গম চাষ

জলবায়ু পরিবর্তন রোধে মুসলিমদের কী করণীয়?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT