চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল বনাম নীল, সোনালি প্রজন্ম বনাম নবজাগরণের লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের ড্র হওয়ার পর বিশেষজ্ঞরা হয়তো অনেক অঙ্কই কষেছিলেন। তাদের হিসেব অনুযায়ী ১০ জুলাই সেন্ট পিটার্সবার্গে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ফুটবল বিশ্বের দুই জায়ান্ট ব্রাজিল-আর্জেন্টিনার। কিন্তু হিসেবের সেই খাতা উল্টে সরল অঙ্ক।বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি বিশ্বকাপ থেকে ব্রাজিল-আর্জেন্টিনাকে ছিটকে দেয়া দুই দল ফ্রান্স-বেলজিয়াম। সব অঙ্ক সরিয়ে সেন্ট পিটার্সবার্গে লাল বনাম নীলের লড়াই।

দুই ইউরোপীয় শক্তির লড়াই। বেলজিয়াম ফুটবলের ‘সোনালি প্রজন্মের’ সঙ্গে ফ্রান্সের ফুটবল ‘নবজাগরণের’ লড়াই।

অনেকের মতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটাই হতে যাচ্ছে এটি। তাই হয়তো এই ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন না কেউ। সেয়ানে-সেয়ানে লড়াই। প্রায় সমান-সমান শক্তি দুই দলের। একদিকে ফ্রান্সের কাইলিয়ান এমবাপে, অ্যান্থনিও গ্রিজম্যান,পল পগবাদের পারফরম্যান্সে দেখা যাচ্ছে বিশ্বজয়ের রং।

Banglabid

অন্যদিকে বেলজিয়ামের এডিন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকুরা রং ছড়িয়েছেন বিশ্বকাপে।

বেলজিয়ামের ‘সোনালি প্রজন্মের’ স্বপ্নপূরণের ভার এখন রবের্তো মার্টিনেজের হাতে। তার সঙ্গে আছেন ফ্রান্স কিংবদন্তি থিয়েরি হেনরি অঁরিও। আর ফরাসি ফুটবলের নবজাগরণ ঘটেছে ‘১৯৯৮ বিশ্বজয়ী ফ্রান্স দলের অধিনায়ক দিদিয়ের দেশমের হাত ধরে।

সেমিফাইনালে নামার আগে দুই কোচই সতর্ক। সেন্ট পিটার্সবার্গে দুই ফুটবল কোচের মস্তিষ্কের লড়াইও বটে। লড়াইয়ে নামার আগে বেলজিয়াম কোচ বলছেন,‘ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের আগে আমাদের জয়ের সম্ভাবনা নিয়ে কেউ ভাবেনি। এখন ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচের আগেও নিশ্চয়ই ভাবছে না। আমরা চাই নিজেদের কাজটি করতে। বেলজিয়ামের এই দলটির অবশ্যই সম্ভাবনা রয়েছে ফাইনাল খেলার। সেখান থেকে আমরা খুব দূরেও নেই।’

Reneta

আর ফরাসি কোচ দেশমের বক্তব্য, ‘বেলজিয়াম এখানে ভাগ্যক্রমে আসেনি। ব্রাজিলের বিরুদ্ধে বিশেষ এক কৌশল নিয়ে তারা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে। আমাদের বিরুদ্ধেও তারা এরকম কিছু করবে হয়তো! তারা(বেলজিয়াম) খুব দ্রুততার সঙ্গে আক্রমণে ওঠে। তাই আমি যে কোনও পরিস্থিতির জন্য ফুটবলারদের তৈরি থাকতে বলেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ডাক্তারি পেশা দুর্বৃত্তের পেশায় পরিণত হয়েছে!’

পরবর্তী

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট

পরবর্তী

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট

জলবায়ু পরিবর্তনে খুলনায় নদী ভাঙন তীব্র হচ্ছে

সর্বশেষ

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT