চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাখো মানুষের অানন্দ শোভাযাত্রায় প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৬ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর অানন্দ শোভাযাত্রায় লাখো মানুষের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বৈশ্বিক ঐতিহ্যের তালিকা বা মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অর্ন্তভুক্তির স্বীকৃতির উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে মিশেছে লাখো মানুষের স্রোত।

দুপুর তিনটার পর প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনন্দ শোভাযাত্রায় ভাষণ দিবেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান ও মনোজ্ঞ লেজার শোর আয়োজন করা হবে।

এর আগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে আনন্দ শোভাযাত্রায় নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।লাখো মানুষের অানন্দ শোভাযাত্রায় প্রধানমন্ত্রী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলা ১২টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে যাত্রা শুরু করে সুদীর্ঘ এ আনন্দ শোভাযাত্রা। সকাল থেকেই বঙ্গবন্ধুর ছবি, নানা রঙের ব্যানার, ফেস্টুনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সমবেত হন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

শুধু রাজধানীতেই নয়, সারাদেশের সব জেলা ও উপজেলায় অনুষ্ঠিত হবে। এছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে একই ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গত ৩১ অক্টোবর ফ্রান্সের প্যারিসে সংস্থাটির সদর দপ্তরে দীর্ঘ বৈঠকের পর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কর্মসূচির আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি (আইএসি) বৈশ্বিক ঐতিহ্যের তালিকা বা মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে অর্ন্তভুক্ত করে।

ট্যাগ: ৭ মার্চ ভাষণইউনেস্কো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ টিউলিপ সিদ্দিক

পরবর্তী

বিশ্রামটা মেসিও চাইছেন

পরবর্তী
মেসি ফুটবল মাঠে দাঁড়িয়ে সম্মানসূচকভাবে হাত জোড় করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্রামটা মেসিও চাইছেন

হিজড়া

লিঙ্গ পরিবর্তন অধিকারে যে দেশগুলো এগিয়ে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT