চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইফ সাপোর্টে ‘সারেং বউ’ এর চিত্রসম্পাদক মিন্টু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

করোনায় আক্রান্ত হয়ে দেশের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন দি রেইন, সারেং বউ, অঙ্গার ও গরীবের বউয়ের মতো দেড় শতাধিক বাংলা চলচ্চিত্রের সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু। খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন গুণী এই সম্পাদকের ছেলে ফারহান ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যায় ফারহান বলেন, এমনিতেই বয়স হয়েছে বাবার। কয়েক দিন আগে অসুস্থ হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখানে যে চিকিৎসক বাবাকে দেখেছেন, তিনি আমাদের জানিয়েছেন বাবার পারকিনসন রোগ হয়েছে। সেমতো ঔষুধ দিলে বাবাকে আমরা বাসায় নিয়ে যাই। চারদিন আমরা পারকিনসনের ঔষুধ খাইয়েছি। খাওয়ানোর পর পঞ্চম দিনে দেখি বাবা শ্বাস নিতে পারছেন না। আমরা জরুরী ভিত্তিতে আবার অন্য একটি হাসপাতালে নিয়ে যাই। তখন তারা বাবার লক্ষণ দেখেই বললেন, তিনি তো কোভিড রোগি। টেস্ট করালে বাবার করোনা পজিটিভ আসে।

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আমিনুল ইসলাম মিন্টু

কিংবদন্তী এই চিত্রসম্পাদকের ছেলে জানান, গত চারদিন ধরে বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী আমিনুল ইসলাম মিন্টু। সময়ের সাথে সাথে অবস্থা খারাপের দিকেই যাচ্ছে বলে জানান তিনি। বলেন, বাবার ফুসফুসের নব্বই শতাংশে করোনাভাইরাস ছড়িয়ে গেছে। শ্বাস নিতে পারছেন না। অক্সিজেন দিয়ে আপাতত সাপোর্ট দেয়া হচ্ছে। বাবার এই সংকট সময়ে সবার কাছে দোয়া চান ফারহান।

Banglabid

অভিমান করে ফারহান বলেন, ‘চিকিৎসকের কাছে প্রথম যেদিন বাবাকে নিয়ে যাই, সেদিন যদি জানতে পারতাম বাবার করোনা হয়েছে তাহলে অন্তত এই অবস্থা হয় না আজ।’

করোনায় আক্রান্ত হয়েছেন আমিনুল ইসলাম মিন্টুর সহধর্মিনীও। বর্তমানে তিনিও একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান এই দম্পতির ছেলে ফারহান।

সর্বশেষ ২০০০ সালে চিত্রসম্পাদনা করেছেন আমিনুল ইসলাম মিন্টু। এরআগে প্রায় ৩৫ বছর ধরে তিনি সিনেমার সঙ্গে ছিলেন। কাজ করেছেন বরেণ্য আর গুণী নির্মাতাদের সাথে।

Reneta

তার ছেলে বলেন, রাজ্জাক-ববিতা থেকে শুরু করে দিলীপ বিশ্বাসের মতো নির্মাতাদের সাথে বাবার খুব নিবির সম্পর্ক ছিলো। সেসময় অনেকের আমাদের বাসায় যাতায়াত ছিলো নিয়মিত।

১৬৫টি টির মতো সিনেমা সম্পাদনা করা আমিনুল ইসলাম মিন্টু চারবার শ্রেষ্ঠ চিত্রসম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এরমধ্যে আঘাতের জন্য ১৯৮৬ সালে, অপেক্ষার জন্য ১৯৮৭ সালে, গরীবের বউয়ের জন্য ১৯৯০ সালে এবং অজান্তে চলচ্চিত্রের জন্য ১৯৯৬ সালে পুরস্কার অর্জন করেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঙ্গারআমিনুল ইসলাম মিন্টুকরোনাচিত্রসম্পাদকববিতারাজ্জাকলাইফ সাপোর্টলিড বিনোদনসারেং বউ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০ জানুয়ারি আসছে ওয়েস্ট ইন্ডিজ, সূচি চূড়ান্ত

পরবর্তী

মুশফিকের পর সুমনকে জরিমানা

পরবর্তী

মুশফিকের পর সুমনকে জরিমানা

ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT