চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডন হামলায় নিহতদের জন্য নীরবতা পালনে সৌদির আপত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০৯, জুন ২০১৭
স্পোর্টস
A A
ম্যাচের আগে নীরবতা পালন করছে অস্ট্রেলিয়া দল, সঙ্গী কেবল সৌদি দলের একজন

ম্যাচের আগে নীরবতা পালন করছে অস্ট্রেলিয়া দল, সঙ্গী কেবল সৌদি দলের একজন

শোককে শক্তিতে রূপান্তর করার চেষ্টাই করছে সকলে। জঙ্গিবাদের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে। কিন্তু সৌদি আরব সেই সুযোগটা হেলায় হারিয়ে কুড়িয়েছে ফুটবল বিশ্বের নিন্দা। বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে লন্ডন হামলায় নিহতদের স্মরণে নীরবতা পালনে অস্বীকৃতি জানিয়েছে সৌদি।

গত ৩ জুন লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ২ জন অস্ট্রেলীয় নাগরিক ছিলেন। পেশায় নার্স কার্স্টি বডেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের বাঁচাতে গিয়ে নিহত হন। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রস্তাব ছিল ম্যাচ শুরুর আগে নীরবতা পালনের।

প্রতিপক্ষ সৌদি আরব তাতে রাজি হয়নি। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা যখন নীরবতা পালন করেছেন, তখন সৌদির খেলোয়াড়রা ছিলেন নিজেদের গা গরমে ব্যস্ত। ভদ্রতা দেখিয়েছেন কেবল একজন খেলোয়াড়, সৌদি দলের সালমান ফারাজ অজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন নীরবতা পালনে অংশ নিয়ে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয়েছে নিন্দার ঝড়। সৌদির নাগরিকরা এভাবে শোক পালন করে না বলে অনেকে যুক্তি দিলেও তা হালে পানি পাচ্ছে না। গত ডিসেম্বরে বার্সেলোনার সঙ্গে এক সৌদি ক্লাবের প্রীতি ম্যাচের সময় খেলোয়াড়রা নীরবতা পালন করেছেন এমন কথাও উঠে এসেছে।

বার্সেলোনার সঙ্গে নীরবতা পালন করেছিল সৌদির একটি ক্লাব

ম্যাচে সৌদি না পারলেও অস্ট্রেলিয়া ভালো মতই তাদের শোককে শক্তিতে রূপান্তর করেছে। পেয়েছে ৩-২ গোলের দারুণ এক জয়। এই জয়ে ২০১৮ বিশ্বকাপের পথে এক পা ফেলে রেখেছে অজিরা।

রাতের অন্য বাছাই ম্যাচগুলোতে কনক্যাকাফ অঞ্চলে যুক্তরাষ্ট্র ২-০ গোলে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে, মেক্সিকো ৩-০ গোলে হন্ডুরাসকে হারিয়েছে।

ট্যাগ: বিশ্বকাপ বাছাই পর্বলন্ডন হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিটিশ নির্বাচনে তিন নারীর জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

পরবর্তী

চ্যানেল আই প্রাঙ্গণে ডক্টর শাহানা বেগমের জানাযা সম্পন্ন

পরবর্তী

চ্যানেল আই প্রাঙ্গণে ডক্টর শাহানা বেগমের জানাযা সম্পন্ন

যুক্তরাজ্যের রাজনীতিতে অস্থিরতার ইঙ্গিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT