চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডন ব্রিজে হামলা: আগেই সন্ত্রাসী কর্মকাণ্ডে জেল খেটেছিল হামলাকারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
লন্ডন ব্রিজে হামলা-হামলাকারী আগেই কারাগারে ছিল

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে সন্ত্রাসীর ছুরিকাঘাতের ঘটনায় হামলাকারী আগেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার বেলা ২টার দিকে হওয়া এ ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। পরে পুলিশের গুলিতে হামলাকারী মারা যায়।

এ ঘটনাকে ইতোমধ্যে সন্ত্রাসী হামলা ঘোষণা করেছে লন্ডন পুলিশ।

Banglabid

পুলিশ জানায়, হামলাকারী ২৮ বছর বয়সী উসমান খান। হামলার সময় সে লাইসেন্স বা লিখিত অনুমতি নিয়ে কারাগারের বাইরে অবস্থান করছিল।

উসমানকে আগে থেকেই চিনত পুলিশ। সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২০১২ সালে তাকে দোষী সাব্যস্ত করে আদালত কারাদণ্ড দেন বলে জানান এমইটি পুলিশ কমিশনার নীল বসু।

আনুষ্ঠানিক বিবৃতিতে পুলিশ কমিশনার বলেন, ‘২০১৮ সালের ডিসেম্বরে তাকে লাইসেন্স দিয়ে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এখন তদন্তের অন্যতম মূল বিষয় হলো বের করা কীভাবে সে এই হামলাটি চালাতে পারল।’

Reneta

দ্য টাইমস তার প্রতিবেদনে জানিয়েছে, উসমান গায়ে ইলেকট্রনিক ট্যাগ পরতে এবং পুলিশের নজরদারিতে থাকতে রাজি হওয়ার পর গত বছর তাকে কারাগার থেকে ছেড়ে দেয়া হয়েছিল।

তদন্ত কর্মকর্তারা বর্তমানে স্ট্যাফোর্ডশায়ারের একটি ঠিকানা নিয়ে খোঁজ করছে, যেখানে জেল থেকে বের হওয়ার পর থেকে উসমান বসবাস করছিল। ‍

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যায়, পথচারীরা হামলাকারীকে ধরে রেখেছে। পরে পুলিশ এসে পথচারীদের সরে যেতে বলে এবং হামলাকারীকে গুলি করে।

হামলাকারী উসমান ওই সময় শরীরে একটি ভুয়া বোমা বেঁধে রেখেছিল বলেও জানায় পুলিশ। পরে পুলিশ লন্ডন ব্রিজ এলাকা ঘিরে তল্লাশি চালায়। ওই এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

হামলাকারীকে রুখে দেয়া পথচারী ও সাধারণ মানুষদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও লন্ডনের মেয়র সাদিক খান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লন্ডন ব্রিজলন্ডন ব্রিজে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১১ দফা দাবিতে হঠাৎ নৌযান শ্রমিকদের ধর্মঘট

পরবর্তী

ঢাবিতে মগডালে আটকে থাকা বিড়াল উদ্ধার

পরবর্তী

ঢাবিতে মগডালে আটকে থাকা বিড়াল উদ্ধার

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ২ সন্ত্রাসী নিহত

সর্বশেষ

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT