চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে দেড় ঘণ্টায় ৫টি অ্যাসিড হামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A
লন্ডন-অ্যাসিড হামলা

যুক্তরাজ্যের লন্ডনে মাত্র নব্বই মিনিট সময়ে ৫টি আলাদা অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। ঘটনাগুলোয় জড়িত সন্দেহে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

ওই কিশোরের বিরুদ্ধে ১৫টি পৃথক পৃথক অভিযোগ আনা হয়েছে। সোমবার তাকে জেলহাজত থেকে স্ট্র্যাটফোর্ড ইয়ুথ কোর্টে হাজির করা হবে।

বৃহস্পতিবার উত্তর ও পূর্ব লন্ডনে হওয়া হামলাগুলোয় জড়িত সন্দেহে আটক ১৫ বছর বয়সী আরেক কিশোর জামিনে ছাড়া পেয়েছে।

Banglabid

১৬ বছর বয়সী মূল সন্দেহভাজন ওই কিশোরের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে: তিনটি ডাকাতি, চারটি ডাকাতি চেষ্টা, একটি বিপজ্জনক পদার্থ নিক্ষেপের যোগ্য বস্তু রাখা, পাঁচটি ইচ্ছাকৃতভাবে মারাত্মক শারীরিক ক্ষতিসাধন চেষ্টা, একটি ইচ্ছাকৃতভাবে মারাত্মক শারীরিক ক্ষতিসাধন এবং একটি চুরি করা বস্তু ব্যবহারের অভিযোগ।

পাঁচটি ঘটনারই তদন্ত ‘চলছে’ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

অ্যাসিড হামলার শিকার পাঁচজনই ঘটনার সময় মোপেড (তুলনামূলক ধীরগতির ছোট মোটরবাইক) চালাচ্ছিলেন বলে বিবিসিকে জানিয়েছেন মেট’স হ্যাকনি বরোহ্‌’র চিফ ইনস্পেকটর বেন ক্লার্ক। আক্রান্তদের একজনের ক্ষত ‘জীবন পাল্টে দেয়ার মতো’ বলেও উল্লেখ করেন তিনি।

Reneta

এ ঘটনায় ইংল্যান্ড এবং ওয়েলস জুড়ে অ্যাসিড নিক্ষেপ অপরাধের সাজা আরও কঠোর করার জোর দাবি উঠেছে। মন্ত্রীরা দফায় দফায় ফোন পাচ্ছেন আইন আরও কঠোর করার দাবি নিয়ে।

পুরো দেশ জুড়েই অ্যাসিড ও এ জাতীয় রাসায়নিক দ্রব্যাদি বিক্রি ও নিজের কাছের রাখার ব্যাপারে কড়াকড়ি আরোপের ব্যাপারেও বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

ইংল্যান্ডে অ্যাসিডের মতো বিপজ্জনক এবং দহনকারী পদার্থ ব্যবহার করে হামলার ঘটনা ২০১২ সালের তুলনায় ২০১৬-১৭ সময়ে দ্বিগুণেরও বেশি হয়ে ৫০৪-এ দাঁড়িয়েছে বলে পুলিশের দেয়া তথ্য অনুসারে জানিয়েছে বিবিসি।

অন্যদিকে ন্যাশনাল পুলিশ চিফ’স কাউন্সিল জানিয়েছে, গত এপ্রিল পর্যন্ত মাত্র ছ’মাসেই এ ধরণের ৪শ’টি হামলার ঘটনা লিপিবদ্ধ হয়েছে। যেসব ঘটনায় হামলাকারীকে খুঁজে বের করা গেছে, সেগুলোর প্রতি পাঁচটির একটিতেই অভিযুক্তের বয়স আঠারোর নিচে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যলন্ডনলন্ডন-অ্যাসিড হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বরিশালে ফুলের সরণি

পরবর্তী

শাহরুখের রাজস্থানি ভোজ

পরবর্তী
শাহরুখ খান

শাহরুখের রাজস্থানি ভোজ

রোনালদোর পেছনে সময় নষ্ট করতে চান না মরিনহো

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬

সাবেক এমপি ইকবালের চেম্বার দুদকের সিলগালা, শত শত দলিল-চেকবই জব্দ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায়

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT