চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনের হামলাকারী একাই হামলা চালায়: পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ২৬, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজ এবং পার্লামেন্ট ভবনের সামনে হামলাকারী খালিদ মাসুদ একাই হামলা করেছিল। পরবর্তীতে তার অন্য কোনো হামলার পরিকল্পনা ছিল না বলে জানিয়েছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

পুলিশের সহকারি উপ-কমিশনার নেইল বাসু বলেছেন: আমাদের সবার এ বিষয়টি মানতে হবে যে হামলাকারী কেন এই কাজ করল সে বিষয়টি সবসময় দুর্বোধ্য থেকে যাবে এমন সম্ভাবনা রয়েছে। পুলিশকে ছুড়ি মেরে হত্যার আগে ওই হামলাকারী গাড়িতে পিষে চারজনকে মারে এবং এতে ৫০জন হয়। মাত্র এক মিনিট ২২ সেকেন্ডের মধ্যে এই হামলার ঘটনা শেষ হয়। খালিদ মাসুদ একাই হামলা করেছিল।

তিনি আরো বলেন: যদিও সে একাই এ হামলায় অংশ নেয়, তবুও নিহত ও ক্ষতিগ্রস্তদেরকে জবাব দিতে আমরা সঠিক ও স্পষ্টভাবে হামলাকারীর এই অবর্ণনীয় কাজের কারণ খুঁজে বের করবো। কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা ব্যক্তির প্রোপাগান্ডায় অনুপ্রাণিত হয়ে মাসুদ এই হামলা চালিয়েছিলো কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।যারা মাসুদের সাথে পরিচিত সবাইকে পুলিশের সাথে কথা বলতে তাগিদ দেন তিনি।

Banglabid

এর আগে লন্ডন মেট্রোপলিটন পুলিশের সহকারি উপ-কমিশনার মার্ক রাউলি সাংবাদিকদের উদ্দেশে বলেছিলেন, সন্ত্রাসী মতাদর্শে অনুপ্রাণিত হয়ে খালিদ মাসুদ হামলাটি একা চালিয়েছে, নাকি অন্য কেউ তাকে উৎসাহ, সমর্থন বা নির্দেশনা দিয়েছে সেটা জানতে তদন্ত করছে পুলিশ। হয়তো এমন অনেকে আছেন, যারা আগে থেকেই মাসুদকে নিয়ে চিন্তায় ছিলেন, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো আমাদেরকে সে সম্পর্কে আগে বলতে পারেননি।’

লন্ডন পার্লামেন্ট ভবনের বাইরে ও ওয়েস্টমিনস্টার ব্রিজে গাড়ি নিয়ে চালানো ওই হামলার ঘটনায় গ্রেফতার করা মোট ১১ জনের মধ্যে এখন পর্যন্ত ৭ জনকেই জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। মেট্রোপলিটান পুলিশ জানিয়েছে, ছেড়ে দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে আর কোনো পুলিশি কার্যক্রম হবে না।

ছেড়ে দেয়া ৭ জনের মধ্যে ৬ জনকে হকলি ও বার্মিংহাম থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয়। আরেকজনকে ম্যানচেস্টার থেকে আটক করা হয়।

Reneta

গত বুধবার দুপুরের পর ব্রিটিশ পার্লামেন্ট ভবনের কাছে ছুরিকাঘাত ও ওয়েস্টমিনস্টার ব্রিজে গাড়ি চাপা দিয়ে হামলায় পুলিশসহ ৫ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৪০ জন। পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়।

হামলার শুরুটা লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে। শহরের ব্যস্ততম ব্রিজটিতে সাধারণ মানুষের ওপর গাড়ি তুলে দেয় হামলাকারী। হতাহতরা রাস্তায় পড়ে থাকার মাঝেই ব্রিজ থেকে নেমে মোড় ঘুরে পার্লামেন্ট ভবনের দিকে যায় গাড়িটি।

সন্দেহভাজন হামলাকারীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা চলছে, রাস্তায় পড়ে আছে দু’টি রক্তাক্ত ছুরি

পার্লামেন্ট গেটের নিরস্ত্র পুলিশ সদস্যরা তাকে থামাতে গেলে হামলাকারী গাড়ি থেকে নেমে তাদের ছুরিকাঘাত করে। পরে অস্ত্রধারী পার্লামেন্ট ভবনের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হয়।

বুধবারের ওই হামলায় ৫ জন নিহত হওয়া ছাড়াও ৫০ জন আহত হয়। তাদের মধ্যে ৩১ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। দু’জনের অবস্থা গুরুতর আর একজনের দেহে প্রাণঘাতী আঘাত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লন্ডন হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

পরবর্তী

গণহত্যা দিবস: জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে স্বীকৃতির দাবি উত্থাপন

পরবর্তী

গণহত্যা দিবস: জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে স্বীকৃতির দাবি উত্থাপন

পাখি রক্ষায় শপথ নেয়ার আহ্বান প্রকৃতিবিদদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT