এম এ হাশেম: দেশের পাশাপাশি ২৫শে মার্চ আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনের জোরালো দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জেনেভায় বাংলাদেশ দূতাবাস ও প্রবাসীরা এরই মধ্যে সুইজারল্যান্ডে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের অধিবেশনে বিষয়টি তুলে ধরেছেন।
সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশী ও জেনেভায় বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে জাতিসংঘ দপ্তরের সামনে আয়োজিত হয় সমাবেশ ও আলোর মিছিল।
সমাবেশে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণহত্যায় জড়িত পাকিস্তানীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
মহান মুক্তিযুদ্ধে বর্বরোচিত হত্যাযজ্ঞের জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ারও দাবি জানান প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তারা ।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্ট:
https://www.youtube.com/watch?v=GREj1OKmRX0&feature=youtu.be








