চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংক্রমণ বাড়ায় কি আবারও লকডাউন পরিস্থিতি?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:০৪ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২১
সম্পাদকীয়
A A
জনগণ মাস্ক পরিধান করে চলাচল করছে, শহরজুড়ে করোনা সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনায় আক্রান্ত শনাক্তের গ্রাফ আবারও উর্ধ্বমুখী, মৃত্যুর ঘটনাও বাড়ছে। হাসপাতালের সাধারণ বেড ও আইসিইউতে রোগী আবারও সেই একবছর আগের পরিস্থিতিতে ফিরে গেছে। গতবছরের ১৬ জুলাই বেশি রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, সেদিন মোট ৩ হাজার ৭৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। এরপরে আজ (২৪ মার্চ) আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫৬৭ জন, যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। নতুন ২৫ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৭৬৩ জনে।

করোনার একবছর ঘুরতে ঘুরতে না ঘুরতে এই সংক্রমণ পরিস্থিতি আসলেই উদ্বেগজনক। এর কারণ খুঁজতে শুরু করেছে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টরা। তবে বিষয়টি দিনের আলোর মতো পরিস্কার সবার কাছে। দেশের সর্বস্তরে মানা হচ্ছে না যথাযথ স্বাস্থ্যবিধি। শুধুমাত্র দায়সারাভাবে মাস্ক পরলেও সামাজিক দূরত্ব না মানাসহ নিয়মিত হাত সাবান দিয়ে ধোঁয়া ও স্যানিটাইজার ব্যবহারের অভ্যাস উঠে গেছে বললে ভুল হবে না। এসব কারণেই বাড়ছে করোনার প্রকোপ।

দেশে এখন পর্যন্ত (২৩ মার্চ রাত পর্যন্ত) করোনা ভ্যাকসিন নিতে নিবন্ধন করেছেন ৬৩ লাখ ৭৮ হাজার ৬২৭ জন মানুষ, আর ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন প্রায় অর্ধ কোটি (৪৯ লাখ ৯০ হাজার ২৩২) মানুষ। দেশের মোট জনসংখ্যার তুলনায় এই সংখ্যা খুবই সামান্য। বিশ্বজুড়ে করোনা বিষয়ে গবেষকরা ধারণা করছেন, হাফ ডোজ নেয়া কেউ যদি করোনায় সংক্রমিত হন, তাহলে সেই ভাইরাস ভ্যাকসিন ইমিউনিটির সাথে লড়াই করে যদি আবারও নতুন কাউকে সংক্রমিত করে তাহলে নতুন ধরণের কোনো প্রজাতির জন্ম দিতে পারে। সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডে যেরকম নতুন প্রজাতি সংক্রমণের ধরণ বদলে নতুন আকার ধারণ করেছে করোনা। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা দরকার বলে আমরা মনে করছি।

ইউরোপের বিভিন্ন দেশে আবারও নতুন করে কঠোর লকডাউন ঘোষণা করা হচ্ছে। সে ধারায় অনেকে দেশে আবারও লকডাউনের মতো কড়াকড়ি পরিস্থিতি কামনা করছেন, গতবছরের পুরনো কিছু নিউজ ভাইরাল করে লম্বা ছুটির গুজবও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে আসলেই কি আরেকটি লকডাউন পরিস্থিতি দেশে সম্ভব? কারণ লকডাউনের মতো পরিস্থিতিতে একটি দেশের সামাজিক, অর্থনৈতিক নানা বিষয়ে যে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়, তার জন্য দেশ কতোটুকু প্রস্তুত তাও ভেবে দেখা দরকার। কিন্তু এটা ঠিক, গণপরিবহনসহ সামাজিক দূরত্ব বজায়ের বিষয় বিধি কড়াকড়িভাবে কার্যকর করা উচিত। তাহলে হয়তো গতবছরের মতো এবছরেও করোনার নতুন ঢেউ সামাল দেয়া যাবে সফলভাবে।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হু হু করে ভয়াবহ হারে বাড়ছে আক্রান্ত, আরও ২৫ জনের মৃত্যু

পরবর্তী

সেঞ্চুরির পর নাসিরের ৪ উইকেট

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসঙ্গে আনন্দিত ও হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেঞ্চুরির পর নাসিরের ৪ উইকেট

শহিদুলের হাতে ব্যাট ধরে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলার শহিদুলের ব্যাটে ১০৬ রানের ইনিংস

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT