চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউনের বিকল্প ভাবা জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫০ অপরাহ্ণ ২১, জুন ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাকাকে নিরাপদ রাখতে কয়েক জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ জেলায় সর্বাত্মক লকডাউন থাকবে।

হঠাৎ করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়াতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। দেশজুড়ে কাগজেকলমে নানা বিধি নিষেধ থাকলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন, যা রাস্তায় নামলে ও প্রতিদিনের কর্মকাণ্ড দেখলেও বোঝা যায়। ঢাকার পার্শ্ববর্তী যে ৭ জেলায় লকডাউন দেয়া হয়েছে, সেসব জেলায় এরআগেও লকডাউন দেয়া হয়েছিল। কিন্তু তারপরেও জেলার সীমানায় ভেঙে ভেঙে মানুষজন যাতায়াত করেছে অনেকটা স্বাভাবিক নিয়মে। এতে করে সেসময়ই প্রশ্ন উঠেছিল, ওই ধরণের লাকডাউনের কার্যকারিতা নিয়ে।

বর্তমানে দেশের করোনা পরিস্থিতি ক্রমবর্ধমান। ভারতীয় করোনার ধরণ ডেল্টার কারণে দ্রুত দেশজুড়ে ছড়াচ্ছে সংক্রমণ। মৃত্যুর সংখ্যাও গত এপ্রিল মাসের মতো বাড়ছে। হাসপাতালসহ করোনা মোকাবিলায় সরকারের যথেষ্ট প্রস্তুতি থাকলেও সংক্রমণ বন্ধ করা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে শনাক্ত ৪ হাজার ৬৩৬ জন এবং মৃত্যুবরণ করেছে ৭৮ জন। গত কয়েকদিনের শনাক্ত ও মৃত্যুর তুলনা করলে এই পরিস্থিতি উদ্বেগজনক।

Banglabid

মঙ্গলবার সকাল থেকে কার্যকর হতে যাওয়া লকডাউনে আইনশৃঙ্খলা, জরুরি সেবা, পণ্যবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া আর কোন কিছুই চলতে পারবে না। কোন মানুষ চলাচল করতে পারবে না বলে জানানো হয়েছে। রাজধানীর সীমান্তবর্তী ওইসব জেলাতে গার্মেন্টস-কলকারখানাসহ শ্রমঘন নানা কর্মকাণ্ড পরিচালিত হয়। যেসবের প্রভাব সরাসরি রাজধানীর উপরে প্রত্যক্ষভাবে পড়ে। এই বিষয়গুলো কীভাবে সমন্বয় হবে তা পরিস্কার নয়। এছাড়া এরআগের লকডাউনের সময়ে যে অভিজ্ঞতার চিত্র গণমাধ্যমে উঠে এসেছিল, তা মোটেও সুখকর ছিল না।

ভ্যাকসিনের অপ্রতুলতা ও ভ্যাকসিন কার্যক্রমের ধীরগতি জাতির জন্য যখন চিন্তার কারণ হয়ে উঠেছে, তখন করোনা সংক্রমণ বেড়ে যাওয়া একটি অশনিসংকেত। শুধুমাত্র লকডাউনের মতো পদক্ষেপ ছাড়াও এই পরিস্থিতি থেকে কী উপায়ে সবাইকে সুরক্ষিত রাখা যায়, তা ভাবতে হবে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসলকডাউনসম্পাদকীয়সারাদেশে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকার পাশের ৭ জেলা সর্বাত্মক লকডাউন ঘোষণা

পরবর্তী

করোনাভাইরাস: মৃত্যু কমলেও শনাক্ত সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে

পরবর্তী
চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য বিষয়ক তথ্য ও পরামর্শ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: মৃত্যু কমলেও শনাক্ত সাড়ে ৪ হাজার ছাড়িয়েছে

বাংলাদেশি শিক্ষার্থীরা চীনে দ্রুত ভ্যাকসিন চাওয়ার জন্য মানববন্ধন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দ্রুত ভ্যাকসিন চায়

সর্বশেষ

দেশকে গতিশীল রাষ্ট্রে পরিণত করতে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের প্রত্যয়

আগস্ট ২২, ২০২৬

ইনফান্তিনোয় আস্থা নেই, বিকল্প খুঁজছে ডেনমার্ক

আগস্ট ২২, ২০২৬

নজরুল সঙ্গীত নিয়ে রিয়ালিটি শো ‘অগ্নিবীনায় নতুন প্রতিভা’র প্রাথমিক বাছাই

আগস্ট ২২, ২০২৬

রয়েল বেঙ্গল টাইগারকে ঘিরে নতুন উদ্বেগ, নজরদারি জোরদার

আগস্ট ২২, ২০২৬

গ্যাস-সংকটের মধ্যে সুখবর, আবার চালু এক্সিলারেটের টার্মিনাল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT