চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে আবারও নেমে গেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

র‍্যাঙ্কিংয়ে আবারও অবনমন হয়েছে বাংলাদেশ ফুটবল দলের। তিন ধাপ নিচে নেমে জামাল ভূঁইয়াদের বর্তমান অবস্থান ১৮৭তে। অবনতি হয়েছে সাউথ এশিয়ান জায়ান্ট ভারতেরও, দুই ধাপ নেমে তাদের র‍্যাঙ্কিং ১০৮তম।

বিশ্বকাপ বাছাইয়ে ভালো খেললেও বাংলাদেশের সবেধন নীলমণি হয়ে আছে কেবল ভারতের বিপক্ষে কলকাতায় ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটি। ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে মাত্র এক পয়েন্টে টেবিলে পাঁচ দলের মধ্যে সবার নিচে অবস্থান জেমি ডে দলের। এখন পর্যন্ত ভারতের বিপক্ষে ওই ড্র ছাড়া আফগানিস্তান, কাতার ও ওমানের কাছে হেরেছে বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে পড়েছে তারই প্রতিফলন।

খুব ভালো অবস্থানে নেই বাংলাদেশের সঙ্গে একই গ্রুপে থাকা ভারতও। বাছাইপর্বে পাঁচ ম্যাচ খেলে ড্র করেছে তিনটিতে, তাতে পয়েন্ট মাত্র তিন। চার পয়েন্ট পেয়ে তাদেরও উপরে আছে র‍্যাঙ্কিংয়ে ১৪৯তম দল আফগানিস্তান। একসময় সাফে খেলা দলটির র‍্যাঙ্কিংয়ে কোনো হেরফের হয়নি। গ্রুপের শীর্ষ দল ও ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতার এগিয়েছে দুই ধাপ, তাদের র‍্যাঙ্কিং এখন ৫৫। আর দ্বিতীয় সেরা দল ওমান তিন ধাপ এগিয়ে বর্তমানে আছে ৮১তম স্থানে। ২৮তম স্থানে থেকে এশিয়ান দলগুলোর মধ্যে শীর্ষে জাপান।

Banglabid

ফুটবলের সেরা দশের র‍্যাঙ্কিংয়ে ওলট-পালট হয়েছে কেবল এক জায়গায়। সাত থেকে ছয়ে উঠে এসেছে ক্রোয়েশিয়া, তাদের জায়গা করে দিয়ে ছয় থেকে সাতে নেমে গেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পর্তুগাল। শীর্ষে বেলজিয়াম, দুইয়ে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের র‍্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি, সেলেসাওরা আছে তিনে। চারে আছে ইংল্যান্ড, পাঁচে উরুগুয়ে। অষ্টম স্থানে আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তাদের পরেই অবস্থান লিওনেল মেসির আর্জেন্টিনার। দশম স্থানে আরেক ল্যাটিন দল কলম্বিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা র‌্যাঙ্কিংবাংলাদেশ ফুটবল দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি জঙ্গিদের প্রশ্রয় দেয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসেনি: তথ্যমন্ত্রী

পরবর্তী

ভুয়া সংবাদ ঠেকানোর আইন নিয়ে সিঙ্গাপুরে নতুন বিতর্ক

পরবর্তী

ভুয়া সংবাদ ঠেকানোর আইন নিয়ে সিঙ্গাপুরে নতুন বিতর্ক

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ

সর্বশেষ

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT