চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাঙ্গনিকের স্বপ্নপূরণে ঢালতে হবে ২৩০ মিলিয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ০২, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ফুটবল দলের কোচ ও খেলোয়াড়রা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ধুঁকছে। রালফ র‌্যাঙ্গনিকের অধীনে জ্বলে উঠতে পারছেন না সময়ের অন্যতম সেরা ক্রিস্টিয়ানো রোনালদো। সমর্থকদের চাওয়া, আসছে দলবদলে আর্লিং হালান্ডসহ দুই তরুণকে দলে টানা হোক। যে পথে বড় বাধার নাম চেলসি। হালান্ড, হুলেস কৌন্ডে ও ডেক্লান রাইস ত্রয়ীকে রেড ডেভিল ডেরায় আনতে ২৩০ মিলিয়ন খরচের পাশাপাশি ঝাঁপ দিতে হবে চেলসির সাথে লড়াইয়েও।

বরুশিয়া ডর্টমুন্ডে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন হালান্ড। জায়ান্ট ক্লাবগুলোর চোখ আটকে আছে তার উপর। দুই স্প্যানিশ রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা বহু আগে থেকেই পাখির চোখ করে আছে। লিভারপুলও জানিয়েছে আগ্রহের কথা। চেলসিরও চাওয়া ব্লুজ জার্সিতেই মাঠে নামুক ২১ বর্ষী তারকা।

ডর্টমুন্ডে নরওয়ে তারকার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আসছে মৌসুমে। দলকে নতুন করে গড়তে চাচ্ছে চেলসি। আসছে দলবদলে কৌন্ডে-হালান্ড-রাইসকে আনতে ২৩০ মিলিয়ন খরচ করতে চাওয়ার কথাও জানিয়ে রেখেছে চেলসি।

Banglabid

চেলসির বিশাল অঙ্কের পারিশ্রমিক প্রস্তাবের কথা জানা আছে র‌্যাঙ্গনিকের। তাই উচ্চাভিলাষী স্বপ্ন দেখতে নারাজ ম্যানইউ কোচ। সমর্থকদের তীব্র আগ্রহের কথা অবশ্য ভেবে দেখবেন বলেছেন।

‘সরল বাস্তবতা এটাই যে, তাদের দলে আনতে আমাদের স্রোতের বিপরীতে হাঁটতে হবে। যেখানে হালান্ডকে ফ্রিতে দলে যুক্ত করার সুযোগ থাকলেও মোটা অঙ্কের অর্থ গুনতে হবে এজেন্ট ও তরা পিতাকে রাজি করাতে। আমরা এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা ভক্তদের কথা ভেবে দেখব।’

২০২০ সালে সলজবুর্গ থেকে ১৬.৭ মিলিয়ন পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন হালান্ড। পরে নিজেকে নিয়ে গেছেন ক্লাবগুলোর পছন্দের শীর্ষে। স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে হালান্ডের বর্তমান বাজারমূল্য ৪৬.৭ মিলিয়ন ইউরো। তাকে চার বছরের জন্য দলে টানার সুযোগ থাকছে ক্লাবগুলোর।

Reneta

হালান্ডের এজেন্ট মিনো রাইওলা ১২.৫ ও তার পিতা পাবেন ৮.৩ মিলিয়ন, যা প্রায় অবিশ্বাস্য। তাই এ মুহূর্তে উচ্চাভিলাষী হতে চান না র‌্যাঙ্গনিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৌন্ডেচেলসিবরুশিয়া ডর্টমুন্ডবার্সেলোনাম্যানচেস্টার ইউনাইটেডরিয়াল মাদ্রিদর‍্যাঙ্গনিকলিড স্পোর্টসহাল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চেলসি বিক্রি করে দিতে চান আব্রামোভিচ

পরবর্তী

ভোটে জেতা জায়েদ খানের হাইকোর্ট জয়

পরবর্তী

ভোটে জেতা জায়েদ খানের হাইকোর্ট জয়

নিহত শেখরপ্পার বাবার পরামর্শে পতাকা উত্তোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পতাকা টাঙানোর পরামর্শ দিয়েছিলেন নিহত শেখরপ্পার বাবা

সর্বশেষ

ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT