চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নির্যাতন চিত্র তুলে ধরে বাফটা অ্যাওয়ার্ড জিতল স্কাই নিউজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ১৪, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা-বাফটা-স্কাই নিউজ

রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করে ‘ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস’- বাফটা অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ।

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর মূল আবাসস্থল রাখাইন রাজ্য থেকে প্রথম স্কাই নিউজই সেনাবাহিনীর নির্যাতনের শিকার রোহিঙ্গাদের ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসার প্রমাণ স্বাধীনভাবে রেকর্ড করে আনে। এর স্বীকৃতি হিসেবেই বাফটা অ্যাওয়ার্ড পেল এই সংবাদমাধ্যম।

অন্ধকারের মাঝে নাইট ভিশন ক্যামেরায় ধারণ করা স্কাই নিউজের ওই ভিডিও ফুটেজে ফুটে উঠেছে রোহিঙ্গাদের ভয়াবহ দুঃখ-দুর্দশার দৃশ্য। খাবারের অভাবে তাদের শীর্ণকায় শরীর আর ক্ষণে ক্ষণে একই সঙ্গে প্রচণ্ড ভয় আর দুর্বলতায় কেঁপে ওঠা ক্যামেরাবন্দী করেন স্কাই নিউজের সাংবাদিকরা।

Banglabid

ভিডিওতে আরও দেখা যায় রুগ্ন, দুর্বল বেশ কয়েকজন সদ্যপ্রসূতি মাকে। তাদের পাশে নদীর বালুচরে পড়ে আছে কয়েকটি নবজাতক শিশু, যাদের কয়েকজনের নাড়ি পর্যন্ত কাটা হয়নি। সেভাবেই সেখানে পড়ে থেকে মৃত্যু অথবা উদ্ধারের অপেক্ষা করছে তারা।

আবার দেখা যায় ছোট ছোট বাচ্চারা কেউ বড় কাউকে আতঙ্কে আঁকড়ে ধরে ছোট নৌকায় চড়ে বাংলাদেশে পালিয়ে আসার চেষ্টা করছে। কেউ আবার ভিড়ের মাঝে হারিয়ে ফেলেছে বাবা-মাকে।

স্কাই নিউজের সাংবাদিকরা ভিডিও ক্যামেরা নিয়ে লুকিয়ে বাংলাদেশ থেকে একটি ছোট নৌকায় করে মিয়ানমারে গিয়েছিলেন। নৌকাটি গিয়েছিল রোহিঙ্গাদের উদ্ধারের উদ্দেশ্যেই।

Reneta

বাফটা অ্যাওয়ার্ড গ্রহণ করার সময় রোববার স্কাই নিউজের বিশেষ সংবাদদাতা অ্যালেক্স ক্রফোর্ড বিচারকদের ধন্যবাদ জানান মিয়ানমারে চলমান সংকটের গুরুত্ব স্বীকার করার জন্য।

‘অনেকে আমাকে বলে, দেশের বাইরে কী ঘটছে তাতে নাকি ব্রিটিশদের কিছু আসে যায় না। কিন্তু এটি মিথ্যা,’ বলেন তিনি।

অ্যালেক্স আরও বলেন, ওই ভিডিও কাভারেজের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল রোহিঙ্গা শরণার্থীদের মরিয়া অবস্থা, যা এই মুহূর্ত পর্যন্ত বর্তমান।

পুরস্কার জয়ী প্রতিবেদনটি দেখুন এখানে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফটা অ্যাওয়ার্ডরোহিঙ্গালিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

খুলনায় ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে: মোশাররফ

পরবর্তী

টরন্টো দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলতাবানু

পরবর্তী

টরন্টো দক্ষিণ এশীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলতাবানু

লর্ডসে আমিরকে নিয়ে ‘উদ্বিগ্ন’ পাকিস্তান

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT