চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নিধনের ঘটনায় প্রথমবারের মতো সু চি’র বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় দেশটির নোবেল জয়ী নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে মামলা হয়েছে আর্জেন্টিনায়। বুধবার সু চিসহ মিয়ানমারের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে এই মামলা করেছেন কয়েকজন রোহিঙ্গা নাগরিক এবং ল্যাটিন আমেরিকান মানবাধিকার গোষ্ঠী।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, এই মামলার মধ্য দিয়ে প্রথমবারের মতো আইনি প্রক্রিয়ার মুখোমুখী হতে যাচ্ছেন সু চি। ‘‘বিশ্বব্যাপী আইনি সুবিধার” নীতি মেনে মামলাটি করা হয়েছে, যেখানে অনেক দেশের আইনের সমন্বয় রয়েছে।

রোহিঙ্গাদের ‘‘অস্তিত্বের হুমকির” জন্য মামলায় মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইয়াং, নোবেল জয়ী নেত্রী সু চিসহ শীর্ষ সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিকে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে।

মামলার আইনজীবী টমাস ওজেয়া বলেন, মামলার অভিযোগে অপরাধের অনুমোদন, অপরাধী এবং গণহত্যায় সহযোগীদের খুঁজে বের করার কথা উঠে এসেছে। আমরা আর্জেন্টিনার মাধ্যমে তা খোঁজার চেষ্টা করছি, কারণ অপরাধের বিষয়ে অভিযোগ দেয়ার মতো তাদের (রোহিঙ্গাদের) আর কোন জায়গা নেই।

তিনি আশা প্রকাশ করেন, এই মামলার কারণে দোষীদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।

এ বিষয়ে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে’র (বিআরওইউকে) প্রেসিডেন্ট তুন খিন বলেন, দশকের পর দশক ধরে মিয়ানমার সরকার হত্যা, নির্যাতন, অন্যদেশে পালিয়ে যেতে বাধ্য করাসহ নানাভাবে তাদের নির্মূল করতে চেয়েছে।

আর্জেন্টিনার আদালত এই মামলা গ্রহণ করেছেন। পাশাপাশি স্পেনের সাবেক স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাংকো এবং চীনের ফালুন গং আন্দোলন সংশ্লিষ্ট দুটি মামলাও গ্রহণ করেছেন আদালত।

এই মামলাসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালত ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যার ঘটনায় মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করছেন। গত সোমবার হেগে জাতিসংঘের শীর্ষ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে একটি মামলা করেছে গাম্বিয়া।

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিবর্ণ এক দিনের শেষে মেলেনি হিসাব

পরবর্তী

আয়কর দিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

আয়কর দিলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতা বিরোধীদের নামে থাকা স্থাপনা, সড়ক ও নামফলকের নাম পরিবর্তনের নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT