চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা গণহত্যায় দায়ী হবেন সু চি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
রোহিঙ্গা

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জাইদ রাদ আল হুসেইন নিশ্চিত করে বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে যারা সহিংসতা পরিচালনা করেছে তারা নিশ্চয়ই বিচারের আওতায় আসবে।

তিনি মিয়ানমারের নেত্রী অং সান সুচি ও সেনাপ্রধান মিন অং হ্লায়িংয়ের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনার বিষয়টিও উড়িয়ে দেননি।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার একটি গুরুত্বপূর্ণ পদে থাকায় জাইদ রাদ আল হুসেইনের মতামত বেশ গুরুত্ব বহন করে।

Banglabid

এই মাসের শুরুতে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সলকে তিনি বলেন, বিস্তৃত ও ক্রমাগত নির্যাতন চালিয়েছে মিয়ানমার রোহিঙ্গাদের উপরে। আর এটাকে গণহত্যা না বলে কোনো উপায় নেই। মিলিটারি অপারেশনকে স্কেল হিসেবে ধরা হলে, এসব সিদ্ধান্তগুলো সবসময় বড় পর্যায়েই গ্রহণ করা হয়েছে বলে জানান জাইদ।

জাইদ মনে করেন, গণহত্যা সেই সব শব্দগুলোর একটি যেটা নিয়ে ক্রমাগত বিতর্ক চলতেই থাকে। শব্দটি শুনতেই ভয়ঙ্কর এবং এটিকে বলা হয় অপরাধের অপরাধ। খুব কম মানুষই এই দায়ে দায়ী হয়েছেন।

হলোকাস্ট দুর্ঘটনার পরও এই বিষয়ে আলোচনা হয়েছিলো। তখন সদ্য প্রতিষ্ঠিত জাতিসংঘের সদস্য দেশগুলো মিলে একটি নিয়মপত্র তৈরি করে, সেখানে গণহত্যাকে উল্লেখ করা হয় কোনো একটি নির্দিষ্ট দলকে ধ্বংস করার মনোবৃত্তি নিয়ে পরিচালিত কাজকে।

Reneta

যদিও গণহত্যার বিষয়টি প্রমাণ করা জেইদের কাজ নয়, আদালতের কাজ। কিন্তু তিনি একটি  আন্তর্জাতিক অপরাধ তদন্ত আহ্বান করেছেন মুসলিম নৃগোষ্ঠীর বিরুদ্ধে খুবই ভয়াবহ নির্যাতনের তদন্ত করার জন্য।

তবে এই অপরাধের মামলা প্রমাণ করা খুব কঠিন হবে বলেই মনে করেন তিনি। কারণ স্বভাবতই যারা গণহত্যা চালানোর পরিকল্পনা করবে তারা নিশ্চয়ই সেটা পত্রিকায় জানাবে না বা কোনো নির্দেশনা দিবে না।

জাইদ যোগ করে বলেন, প্রমাণের খোঁজ চলছে ব্যাপকভাবে, তবে ভবিষ্যতে এটা দেখলেও আমি খুব অবাক হবো না যে, কোর্ট আমরা যা দেখছি সেটার ভিত্তিতে কোনো ফাইন্ডিং ঠিক করলে।

সেনাবাহিনীর উপর সু চির ক্ষমতা খুবই সীমিত। কিন্তু জেইদ বিশ্বাস করেন, তিনি সেনাবাহিনীর প্রচারণা বন্ধ করতে আরো বেশি চেষ্টা করতে পারতেন।

সহিংসতার পরও আন্তর্জাতিক সংস্থাগুলোর চুপ থাকার কারণে এবং কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে মিয়ানমারের সেনাবাহিনী আরো বেশি সাহসী হয়ে উঠে। এবং কোনো ভয় ছাড়াই বিষয়টির একটি সমাধান টানতে চায়। তবে সব দেখে এই মানবাধিকার কর্মকর্তার মনে হয়েছে, কাজগুলো খুবই ভেবেচিন্তে ও পরিকল্পনা করে করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT