চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শিশুসহ দগ্ধ ৩

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:১৩ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়েছে একই পরিবারের ৩ জন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের শালবন রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

দগ্ধ মাতা-পিতা আশংকামুক্ত হলেও শিশু সন্তানটাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। টেকনাফ থানার ওসি রনজিত বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

দগ্ধরা হলেন, জাদিমুরা শালবন ক্যাম্পের ডি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইউনুছ (৩১), তার স্ত্রী সেতারা বেগম (২৩) ও তাদের ২ বছরের ছেলে মোহাম্মদ ইয়াছিন।

তারা মিয়ানমারের মংডু রাছিদং গ্রাম থেকে পালিয়ে এসে টেকনাফের জাদিমুরায় অবস্থান নিয়েছে।

স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার রাতে রোহিঙ্গা শিবিরের ছেতারা বেগম  রান্না করছিল। এ সময় তার গ্যাস সিলিন্ডার ফুটো হয়ে আগুন লেগে যায়। আগুন প্রথমে তার শরীরে এবং পরে ঘরে ধরে যায়।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান এবং তাদের উদ্ধার করে উখিয়া কতুপালং হাসপাতালে নেয়া হয়।

সেখানে চিকিৎসার পর বাবা-মায়ের অবস্থা উন্নত হলেও ছেলেটাকে কক্সবাজারে পাঠানো হয়। ছেলের অবস্থা আশঙ্কাজনক। তার হাত, পা ও পিঠ গুরুতর দগ্ধ হয়েছে।

ওসি বলেন, সিলিন্ডারটি বিস্ফোরণ হলে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত।

ট্যাগ: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণরোহিঙ্গা ক্যাম্পসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নরসিংদীতে দ্বিতীয় আস্তানা থেকে ২ নারী জঙ্গির আত্মসমর্পণ

পরবর্তী

বৈশ্বিক সক্ষমতার সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

পরবর্তী

বৈশ্বিক সক্ষমতার সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

জান্নাতুল ফেরদৌস ঐশী

ছবিতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮

সর্বশেষ

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের জন্য বাইরে থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ দ্বিগুণের বেশি

আগস্ট ৩০, ২০২৬

ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার আসামিদের নিয়ে যা জানাল র‌্যাব

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT