চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ব ব্যাংকের আরো ১০ কোটি ডলার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জীবনমানের উন্নয়ন এবং দুর্যোগ-প্রতিরোধী অবকাঠামো নির্মাণে আরো ১০ কোটি ডলার অনুদান দিচ্ছে বিশ্ব ব্যাংক।

ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পের আওতায় এ অনুদান দিতে বৃহস্পতিবার সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছে বিশ্ব ব্যাংক।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সংস্থটি জানিয়েছে, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগণের জন্য জ্বালানি, পানি ও পয়ঃনিষ্কাশন এবং দুর্যোগ-প্রতিরোধী অবকাঠামো নির্মাণে খরচ করতে এই অর্থ দেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও ভুটানে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেমবনকে বলেন, সঙ্কটের শুরু থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের প্রয়োজন মেটাতে বাংলাদেশকে সহায়তা করে আসছে বিশ্ব ব্যাংক।

তিনি বলেন, ‘আমরা স্বীকার করি, রোহিঙ্গাদের ঢলের পর কক্সবাজারের অবকাঠামো এবং মৌলিক চাহিদার ওপর ভয়াবহ চাপ সৃষ্টি করেছে। নতুন এই অর্থায়ন এ চাপ কমাতে এবং স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গাদের প্রয়োজন মেটাতে ভূমিকা রাখবে।’

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব সাহাবুদ্দীন পাটওয়ারী এবং বিশ্ব ব্যাংকের পক্ষে মার্সি টেমবন চুক্তিতে সই করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ অনুদান মিলিয়ে ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পের আওতায় এ পর্যন্ত মোট ২৬ কোটি ৫০ লাখ ডলার দিয়েছে বিশ্ব ব্যাংক।

ট্যাগ: রোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনগণের প্রতি নিষ্ঠুর আচরণ করা থেকে বেরিয়ে আসতে হবে: আইজিপি

পরবর্তী

নবম-দশম শ্রেণিতে থাকছে না কোনো বিভাগ

পরবর্তী

নবম-দশম শ্রেণিতে থাকছে না কোনো বিভাগ

করোনাভাইরাস

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়েছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT