বাংলাদেশ

রোহিঙ্গাদের জন্য বর্ডার খুলে দেয়ায় বাংলাদেশের প্রশংসায় কমনওয়েলথ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় একজন পুলিশ কর্মকর্তা নিরাপত্তা রক্ষায় দাঁড়িয়ে আছেন, চারপাশে কাঁটাতার ও ট্রাক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার রাখাইন রাজ্যে থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।

শনিবার কমনওয়েলথের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বাংলাদেশ সরকারের এই প্রশংসা তুলে করেন।

কমনওয়েলথের মহাসচিব বলেন, ‘এটি একটা বড় ধরণের মানবিক বিপর্যয়,যারা মিয়ানমার থেকে পালিয়ে আসছে তাদের বেশির ভাগ নারী ও শিশু। যাদের নিজেদের বাড়িঘর ছেড়ে পালানো ছাড়া কোন উপায় ছিল না, বাংলাদেশ তাদের জন্য সীমান্ত খুলে দেয়ায় আমি আনন্দিত।’

তিনি বলেন, ‘জরুরি ভিত্তিতে খাবার, আশ্রয় ও পোশাকসহ মৌলিক চাহিদাগুলো পূরণের মাধ্যমে বাংলাদেশ সরকার ও জনগণ কমনওয়েলথের সুনাম অক্ষুণ্ণ রাখছে। লাখ লাখ শরণার্থীর এই সংকটপূর্ণ মুহূর্তে এই সহায়তাগুলো অত্যন্ত প্রয়োজন। শরণার্থীদের মানবিক সহায়তা করা কমনওয়েলথ চুক্তির শর্তাবলীর সঙ্গে সঙ্গতিপূর্ণ।’

বিষয়:রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…