চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোহীন জুভেন্টাসের জয়ের দিনে রিয়ালের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩২ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

দিবালার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ং বয়েজকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এদিন খেলতে পারেননি রোনালদো। একই দিন সিআরসেভেনের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ সিএসকেএ মস্কোর বিপক্ষে ০-১ গোলে হেরে গেছে।

আর্জেন্টাইন তারকা দিবালা প্রথমার্ধেই দুই গোল করেন। এরপর দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে নিজের তৃতীয় গোল করেন। এই জয়ের পর গ্রুপ এইচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যানচেস্টার ইউনাইটেড। ভ্যালেন্সিয়ার বিপক্ষে তারা গোলশূন্য ড্র করেছে।

চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচ জেতার পাশাপাশি ইতালিয়ান লিগেও অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে জুভেন্টাস। ক্লাবের ইতিহাসে এই মৌসুমেই সবচেয়ে ভালো শুরু করেছে তারা।

অন্য ম্যাচে চোটে জর্জরিত রিয়াল দুই মিনিটের মাথায় পিছিয়ে পড়ে। ভ্লাচিক গোল করে মস্কোকে এগিয়ে দেন। পরে রিয়াল আর এই গোল শোধ দিতে পারেনি।

সব ধরনের প্রতিযোগিতা মিলে এনিয়ে টানা তিন ম্যাচে জয়শূন্য থাকল রিয়াল। ঘরোয়া লিগে সেভিয়ার কাছে ৩-০ গোলে হারার পর দলটি গোলশূন্য ড্র করে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

রিয়ালের হয়ে এদিন মাঠে নামতে পারেননি গ্যারেথ বেল, অধিনায়ক রামোস, মার্সেলো এবং ইসকো।

অন্য ম্যাচে হফেনহেইমের বিপক্ষে ২-১ গোলে জিতেছে ম্যানসিটি। ভিক্টোরিয়াকে রোমা হারিয়েছে ৫-০ গোলে। অ্যাজাক্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ-২০১৮জুভেন্টাসরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহাত্মা গান্ধীর জন্মদিনে রেজওয়ানা চৌধুরী বন্যার ভজন

পরবর্তী

জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অর্ধশত

পরবর্তী

জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অর্ধশত

দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতির সফলতার গল্প

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT