চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অর্ধশত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ পূর্বাহ্ণ ০৩, অক্টোবর ২০১৮
শিক্ষা
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দু্ই হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ও আল বেরুনী হলের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রাতে প্রায় ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের অধিকাংশ আল বেরুনী হলের আবাসিক শিক্ষার্থী বলে জানা গেছে।

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, রড ও লোহার পাইপ দিয়ে মারধর এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আহতদেরকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক আবু জাফর মো. সালেহ জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬টি এ্যাম্বুলেন্সে করে ৪০-৫০ জন আহত শিক্ষার্থীকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে ১০-১৫ জন ছাত্র রয়েছে যারা গুরতর আহত হয়েছে।

মেডিকেল সেন্টারের টেকনিকাল অফিসার জাকারিয়া আহতের সংখ্যা কমপক্ষে অর্ধশত হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানান।

Reneta

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে বটতলা থেকে হলে ফেরার সময় চৌরঙ্গী এলাকায় এক নারী শিক্ষার্থীকে মীর মশাররফ হোসেন হলের ৪৫ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী উত্যক্ত করে। ওই শিক্ষার্থী ফোন করে বিষয়টি পাশ্ববর্তী আলবেরুনী হলের তার বন্ধুদের জানালে আল বেরুনী হলের ৪৬ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী মীর মশাররফ হলের ওই শিক্ষার্থীদের কাছে বিষয়টি জানতে চান। এসময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পরে রাত ১২টার দিকে মীর মশাররফ হোসেন হলের ৬০-৭০জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র নিয়ে আল বেরুনী হলে এসে হামলা চালায়। এ সময় দুই হলের শিক্ষার্থীদের মধ্যে ঘন্টাব্যাপী দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় হলের প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়।

খবর পেয়ে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন, জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এসএম আবু সুফিয়ান চঞ্চল ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোনালদোহীন জুভেন্টাসের জয়ের দিনে রিয়ালের হার

পরবর্তী

দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতির সফলতার গল্প

পরবর্তী

দেশের প্রথম নারী মেজর জেনারেল সুসানে গীতির সফলতার গল্প

আওয়ামী লীগ-নির্বাচন

এবারের নির্বাচন আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং: আওয়ামী লীগ

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT