চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর শহরের এক অন্যরকম মেসি-ভক্ত

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৪:১৪ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A

এমন দৃশ্যের অবতারণা তার জন্য নতুন নয়। ফুটবল খেলাটার জাদুকরই তো বলা হয় তাকে। সেই লিওনেল মেসির জাদুতে মুগ্ধ হয়ে থাকা ভক্তের সংখ্যাও অগণিত। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সেসব ভক্তের অনেকেই চান প্রিয় তারকাকে একবার ছুঁয়ে দেখতে। সবার সুযোগ হয় না। কারও হয় না সাহস। সুযোগ আর সাহস কাজে লাগিয়ে মেসিকে কুর্নিশ জানাতে যাওয়া এক ভক্তের দেখা মিলল আবারও। সেটিও ক্রিস্টিয়ানো রোনালদোর শহরে।

বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে পর্তুগালে গিয়েছিলেন মেসিরা। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের মাঠে মেসির পা থেকে অবশ্য গোল আসেনি। ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয়ে গোলটি এসেছে আত্মঘাতী থেকে। তবে মাঠে অনেকবারই দেখা মিলেছে মেসি ঝলকের।

বার্সার ঘাম ঝরানো ম্যাচের এক ফাঁকেই মাঠে ঢুকে পড়েছিলেন সেই মেসি-ভক্ত। ম্যাচের একেবারে শেষভাগের দিকে মাঠে ঢুকে পড়েন। ক্ষণিকের জন্য থামিয়ে দিতে হয় খেলা। নিরাপত্তাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই ওই ভক্ত ছুটে যান ফুটবল মহাতারকার কাছে। মেসিকে জড়িয়ে নেন। মেসিও সাড়া দিয়েছেন সানন্দেই। পরে সেই ভক্ত মেসিকে কুর্নিশ জানান, বুটে চুমু এঁকে দেন।

Banglabid

মেসির জন্য এমন ভক্তের দেখা মেলা বিরল নয়। তবে রোনালদোর শহরে তো বিরলই। লিসবনেরই ঘরের ছেলে যে সিআর সেভেন। এখানেই শুরু হয়েছিল মহাতারকা হয়ে ওঠার পথচলা। সেখানেই কিনা মেসিকে কুর্নিশ। মাঠে উপস্থিত বেশিরভাগ দর্শকই অবশ্য বিষয়টিকে ভালোভাবে নিতে পারেননি। মেসির প্রতি অকাতরে বিলানো এমন ভালোবাসা প্রকাশের মুহূর্তে বেশকিছু সমর্থক গ্যালারিতে রোনালদো-রোনালদো বলে গর্জন তোলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসিরোনালদোলিসবন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ

পরবর্তী

আফগানদের ৭৭ রানে গুঁড়িয়ে দিল টাইগার যুবারা

পরবর্তী
বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেট ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের ৭৭ রানে গুঁড়িয়ে দিল টাইগার যুবারা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আট বছর ধরে নারী ভোটার ট্রাম্প জামাতা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT