চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর গোলে ‘ক্লাব বিশ্বকাপ’ চ্যাম্পিয়ন রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ফুটবল দল উল্লাস করছে, চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদের ১৭ বছরের অপ্রতিরোধ্য রেকর্ডটা অক্ষতই থাকল। দেশের বাইরে কোন ফাইনালে না হারার রেকর্ড। এই সময়ে ১২টি ফাইনাল খেলে সবগুলোতেই শিরোপার হাসিতে মেতেছে স্প্যানিশ জায়ান্টরা। সবশেষটি এলো ফিফা ক্লাব বিশ্বকাপে, রোনালদোর গোলে গ্রেমিওকে ১-০ ব্যবধানে হারানোর মধ্য দিয়ে।

ক্লাব বিশ্বকাপে সর্বাধিক তিনটি শিরোপা জয়ের রেকর্ড ছিল বার্সেলোনার। লা লিগার চিরপ্রতিদ্বন্দ্বীদের রেকর্ডে ভাগ বসানোও হল ‘লস ব্লাঙ্কোস’দের। সেইসঙ্গে টানা দুবার এই শিরোপা জয়ের রেকর্ডও করা হল জিনেদিন জিদানের মাদ্রিদ জায়ান্টদের। গত বছর ফাইনালে জাপানের কাশিমা অ্যান্টলার্সকে হারিয়ে বিশ্বমুকুট জিতেছিল রিয়াল।

এরমধ্যে দিয়ে চলতি বছর পঞ্চম শিরোপার স্বাদ পেল রিয়াল। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতা ছিল। যোগ হল ফিফা ক্লাব বিশ্বকাপ।

Banglabid

রোনালদো ফাউল থেকে মুক্ত হয়ে ফ্রি কিক নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বছরের অপ্রতিরোধ্য যাত্রায় দেশের বাইরে ৪টি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলে জিতেছে রিয়াল। প্রতিপক্ষ ছিল বেয়ার লেভারকুসেন, জুভেন্টাস ও অ্যাটলেটিকো মাদ্রিদ (দুবার)। সমান সংখ্যকবার উয়েফা সুপার কাপও খেলা হয়েছে। ফেইনুর্দ, ম্যানচেস্টার ইউনাইটেড ও সেভিয়া (দুবার), কেউই শিরোপার স্বাদ থেকে বঞ্চিত করতে পারেনি রিয়ালকে। ব্রাজিলের দল গ্রেমিও’ও পারল না।

আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল-জাজিরাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছিল লস ব্লাঙ্কোসরা। জিদানের দলকে সেই ম্যাচে গোলের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছিল। শনিবার শিরোপার মঞ্চেও একই অভিজ্ঞতা হল।

Reneta

রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা ক্লাব বিশ্বকাপের ফাইনালে গোলের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে গ্রেমিওর চিন্তার কারণ হওয়ার কথা যার, সেই পাঁচটি ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোই কাজের কাজটা করে দিয়েছেন। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৩ মিনিটে রিয়ালকে একমাত্র গোলটি এনে দেন সিআর সেভেন। পাল্টা আক্রমণে এগোচ্ছিলেন, কিন্তু প্রতিপক্ষে বক্সের বাইরে বাজে ফাউলের শিকার হন। ফ্রি-কিকে জাল খুঁজে নিতে ভুল করেননি রোনালদো। সেটিই জয়সূচক গোল হয়ে থাকল।

সেমিতে লক্ষ্যভেদ করেই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার হয়েছেন রোনালদো। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের চেয়ে এক গোল বেশি তার। সংখ্যাটি আরেকধাপ বাড়িয়ে নিলেন পর্তুগিজ অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লাব বিশ্বকাপরিয়ালরোনালদো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেইমারময় এক জয় পিএসজির

পরবর্তী

বিটকয়েন চুরির পেছনেও কি নর্থ কোরিয়া?

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিটকয়েন চুরির পেছনেও কি নর্থ কোরিয়া?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিরক্তিকর বন্ধুদের আপডেট থেকে মুক্ত থাকবে নিউজফিড

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT