চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোদের লিগ’সহ ইতালিতে সব ঘরোয়া খেলা বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১০, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো-পাওলো দিবালাদের ফুটবলের মঞ্চ সিরি আ’সহ সবধরনের ঘরোয়া ক্রীড়া ইভেন্ট ৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইতালির সরকার। প্রধানমন্ত্রী জিসেপ্পে কন্তে সোমবার টেলিভিশন বার্তায় খেলা স্থগিত রাখার ঘোষণাটি দেন।

করোনা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত দেশটি গত কয়েকদিন খেলা চালিয়ে যাওয়া, না যাওয়া বিতর্কের শেষ টানল আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তের মধ্য দিয়ে। তবে ইতালির সেইসব ক্লাব ও জাতীয় দল, যারা আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলছে, তাদের জন্য এটি প্রযোজ্য হবে না।

ইউরোপীয় প্রতিযোগিতার ম্যাচগুলো তাতে চালিয়ে যেতে পারবে ইতালি। দর্শকবিহীন মাঠে চালানো হবে খেলা। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে জুভেন্টাসের। জুভরা ঘরের মাঠে খেলবে ফ্রেঞ্চ ক্লাব লিওঁর বিপক্ষে। ইন্টার মিলানের খেলা আছে স্পেনের ক্লাব গেটাফের বিপক্ষে। একসপ্তাহ পর সিরি আর আরেক জায়ান্ট রোমার মাঠে ইউরোপা লিগের ম্যাচ খেলতে যাবে স্প্যানিশ দল সেভিয়া।

Banglabid

ইতালির শীর্ষ ক্রীড়া ফেডারেশনগুলো শুরুতে আলোচনায় বসে নিজেদের মধ্যে। পরে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে সরকারকে অবগত করে। দেশটির জাতীয় অলিম্পিক কমিটি (সিওএনআই) এক বিবৃতির মাধ্যমে জানায়, সরকারকে খেলা বন্ধ রাখার ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছে তারা।

শুরুতে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকার পর গত রোববার দেশটির ক্রীড়ামন্ত্রী ভিনসেঞ্জো স্পাদাফোরা কড়া ভাষায় সমালোচনা করেছিলেন ক্রীড়া সংস্থাগুলোর। তার একদিনের মাথায় এলো বন্ধ রাখার সিদ্ধান্ত। অবশ্য করোনা সংক্রমণ এড়াতে গত দুসপ্তাহ ধরেই দেশটির ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগ সিরি আ দর্শকবিহীন ভাবে আয়োজন করে যাচ্ছিল লিগ কর্তৃপক্ষ।

ইউরোপের দেশ ইতালিতে রোববার একদিনেই ১৩৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। সোমবার মারা গেছে আরও ৯৭ জন। দেশটির সরকারি তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা সাড়ে চারশো পেরিয়ে গেছে। দেড় কোটি মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিকরোনাকরোনা ভাইরাসলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT