চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজ পিল খাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৯
স্বাস্থ্য
A A
জন্মনিয়ন্ত্রণে

জন্মনিয়ন্ত্রণে প্রতিদিন একটি করে পিল খাচ্ছেন। এবার সেটা বদলানোর সুযোগ আসছে। মাসে একটি মাত্র প্যাচ ব্যবহার করেই রেহাই পাবেন রোজ রোজ জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার যন্ত্রণা থেকে।

ছোট্ট গোলাকার এই স্টিকারটির চারপাশে বায়োডিগ্রেডেবল মাইক্রোনিডলস রয়েছে যেগুলোতে রয়েছে জন্মনিয়ন্ত্রণকারী হরমোন লেভোনরজেসট্রেল।

মাত্র পাঁচ সেকেন্ড সেটা ব্যবহারকারী হাতে ধরে রাখলেই সুইগুলো ভেঙে যাবে এবং সেগুলো চামড়ার উপরে ছড়িয়ে পড়বে। ধীরে ধীরে সেখান থেকে ওষুধ বের হবে তারপর সেসব বিলীন হয়ে যাবে।

Banglabid

প্রাথমিকভাবে এই জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির পরীক্ষণ চালানো হয়েছে ইঁদুরের উপর। সেখানে দেখা গেছে সুইগুলো খুবই নিরাপদভাব ভেঙেছে এবং ডিভাইস থেকে সেই সব হরমোন বেরিয়েছে যেগুলো গর্ভধারণ রোধ করতে সাহায্য করেছে।

জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষকরা বলছেন, এই পদ্ধতি উন্নয়নশীল দেশের নারীদের জন্য খুবই উপকারি হবে কারণ সেখানে দীর্ঘকালীন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নেওয়া কঠিন হয়ে পড়ে। কারণ তাদের ডাক্তারের সঙ্গে যোগাযোগ খুবই সীমাবদ্ধ এবং অসঙ্গত।

অনেকেই প্রতিদিন ঠিক সময়ে জন্মনিয়ন্ত্রণ নেয় না, ফলে সেটার কার্যক্ষমতাও নষ্ট হয়ে যায়। তাছাড়া দীর্ঘকালীন জন্মনিয়ন্ত্রণ যেমন ইমপ্ল্যান্ট, শট বা আইইউডি ব্যবহারের পরামর্শ দেন স্ত্রীরোগবিশেষজ্ঞরা। সেসবে ভুলের মাত্রা খুবই কম।

Reneta

উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা বৃদ্ধি পরিবারের প্রয়োজনের থেকেও বেশি। সেখানে স্বাস্থ্যসেবা সীমিত হওয়ায় সেখানে ইমপ্ল্যান্ট যে খুব বেশি মানুষ ব্যবহার করবে তেমনটা ভাবা অবাস্তব।

মাইক্রোনিডলের ব্যবহার এর আগের গবেষণাতেও খুবই কার্যকর ও নিরাপদ দেখা গেছে। ২০১৭ সালে ইমোরি ইউনিভার্সিটির গবেষকরা দেখিয়েছেন এই প্যাচটি খুব দ্রুতই ফ্লু শট শরীরের মধ্যে ছড়িয়ে দেয়।

জর্জিয়া ইউনিভার্সিটির গবেষকরা সেই পদ্ধতি ব্যবহার করেই ধীরে ধীরে ছড়াবে এমন ওষুধ তৈরি করেছেন যেন সেটা ১ মাস জুড়ে কাজ করে।

গবেষণার সংশ্লিষ্ট লেখক মার্ক প্রনিজ বলেন, শরীরের ভেতরে প্রবেশের জন্য যেসব ছোট ছোট সুই ব্যবহার করা হবে সেগুলো একটি চুলের প্রস্থের থেকেও ছোট। তারা শুধু সেটা সেভাবে বানিয়েছে যেন চামড়ার বাঁধা ভেদ করতে পারে। তারপর সেটা ত্বকের নিচে থাকতে পারে ওষুধ ছড়িয়ে দেওয়ার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংলাপের হাওয়া

পরবর্তী

‘মাইনফিল্ডে’ সিলেটকে উড়িয়ে জিতল কুমিল্লা

পরবর্তী

‘মাইনফিল্ডে’ সিলেটকে উড়িয়ে জিতল কুমিল্লা

সহকারীকে ‘কুপ্রস্তাব’, নির্মাতা হিরানীর পাশে বলিউড

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT