চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজিনা ইসলাম ন্যায়বিচার পাবেন: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ১৯, মে ২০২১
- লিড নিউজ, বাংলাদেশ
A A
তথ্যমন্ত্রী

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, অনুমতি ছাড়া সরকারী বা যে কোন প্রতিষ্ঠানের নন ডিসক্লোজার আইটেম ফাঁস করা অন্যায় এবং এ ব্যাপারে সংম্লিষ্ঠ প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারে। তবে বেগম রোজিনা ইসলাম যাতে সুবিচার পায় সে বিষয়টা দেখছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন দায় থাকলে তারাও এড়াতে পারবেন না।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব, সরকারের উপর আস্থা রাখুন, এ বিষয়ে সরকার ন্যায় বিচার করতে বদ্ধপরিকর।

Banglabid

তথ্যমন্ত্রী আজ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত সাংবাদিকদের করোনাকালীন দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ম শামসুল ইসলামের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পি আইবি’র মহা পরিচালক জাফর ওয়াজেদ। বক্তৃতা করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ সহ অন্যরা ।

তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের কোন দপ্তর থেকে তথ্য চাইতে হলে আবেদন করতে হয়। এজন্য প্রক্রিয়া আছে। কোন দপ্তর তথ্য দিতে না চাইলে তথ্য কমিশন রয়েছে। ২০১৪ সালে তথ্য কমিশন গঠনের পর ১ লক্ষ ১৯ হাজার ৮৩১ টি আবেদনের নিস্পত্তি করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোজিনা ইসলামসাংবাদিক গ্রেফতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদ আয়োজনের শেষ দিনে চ্যানেল আইয়ে ‘শাটল ট্রেন’

পরবর্তী

বিচার প্রশাসন ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক

পরবর্তী

বিচার প্রশাসন ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক

সিনোফার্মার টিকা সরাসরি কেনার নীতিগত অনুমোদন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT