চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজিনা ইসলামের জন্য প্রেসক্লাবে বিক্ষোভ কর্মসূচি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২০, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A
রোজিনা ইসলামের জন্য প্রেসক্লাবে বিক্ষোভ কর্মসূচি, নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের করা ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ মামলায় গ্রেপ্তার সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।

বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন সংবাদিক সংগঠন বিক্ষোভ কর্মসূচি করেছেন।

কর্মসূচিতে উপস্থিত হয়ে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, কালা কানুনের জন্য দেশের মত প্রকাশের স্বাধীনতা ব্যাহত হচ্ছে। ভীতিকর অবস্থার মধ্যে থেকে কখনো মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা হতে পারে না। গণমাধ্যম যদি মুক্ত ও স্বাধীন না হয় তাহলে গণতন্ত্রও প্রশ্নবিদ্ধ হবে, গণতন্ত্র বিঘ্নিত হবে। তাই দেশের উন্নয়নের স্বার্থে, যেভাবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের ভাবমূর্তি বিদেশে উন্নত হয়েছে, আমরা চাই আর কোনো কুচক্রী মহল যেন ষড়যন্ত্র সৃষ্টি করতে না পারে।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, রোজিনা ইসলামের মামলা ডিবিতে হস্তান্তর করে সরকার ও সাংবাদিকদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। আমলাতন্ত্রের কর্মকর্তাদের একটি কুচক্রী মহল সরকার ও সাংবাদিকদের মুখোমুখি করেছে।

এসময় যারা রোজিনা ইসলামকে নিযাতন করেছে তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবিও করেন তারা।

গত সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে কিছু নথি সরানোর অভিযোগ এনে পুলিশ ডাকা হয়েছে। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডাঃ মােঃ শিব্বির আহমেদ ওসমানী শাহবাগ থানায় তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষে অভিযোগ দায়ের করেন। পরে তার অভিযোগটি মামলা আকারে রুজু করে পুলিশ। পুলিশ জানায়, তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ট্যাগ: রোজিনা ইসলামসাংবাদিকস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কা সিরিজে জায়গা হলো না ইমরুলের

পরবর্তী

করোনায় মৃত্যু: ঢামেকের দুই কর্মকর্তার পরিবার পেল আর্থিক সহায়তা

পরবর্তী
ঢামেকের দুই কর্মকর্তা পরিবারের জন্য অর্থ সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু: ঢামেকের দুই কর্মকর্তার পরিবার পেল আর্থিক সহায়তা

COVID-19 ভ্যাকসিনের বোতল ও স্নায়ু টিকা স্নায়ু বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভ্যাকসিনের ব্যবসা করে নতুন বিলিয়নিয়ার ৯ জন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT