চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেলস্টেশনে মেয়েদের সাথে প্রেম করেছেন শাহরুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
বিনোদন
A A

তারকারা প্রেমের ব্যাপারে লুকোচুরি খেললেও প্রেম নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বলিউডের তারকা শাহরুখ খান। ২৩ আগস্ট শুক্রবার বান্দ্রা রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে বহু প্রেমের অভিজ্ঞতার কথা বলেন শাহরুখ খান।

অনুষ্ঠানে রেলওয়ে স্টেশনে অনেক অভিনেত্রীর সঙ্গে রোমান্সের কথা স্মরণ করেন শাহরুখ। এসময়ে তিনি বলেন, ‘এখানে আসতে পেরে খুব খুশি হয়েছি। কারণ, রেল স্টেশনে অনেক মেয়ের সঙ্গে আমি প্রেম করেছি। কিন্তু একমাত্র বান্দ্রা স্টেশনই রয়ে গেছে, যেখানে আমি আসিনি। এখানে আমন্ত্রণের জন্য আপনাদের ধন্যবাদ। অনেক স্টেশনই দেখেছি আমি। তো এবার কোনো নায়িকাকে অবশ্যই এখানে আসার কথা বলবো।

শাহরুখকে পর্দায় প্রায়ই রেলস্টেশনে প্রেমে পড়তে বা প্রেম করতে দেখা গেছে। কখনো আবার ট্রেনের উপরে নেচেছেনও তিনি। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির ট্রেনের দৃশ্য তো দর্শকের মনে এখনও সজীব। ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোও ট্রেনে ধারণ করা। এছাড়াও ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘হ্যারি মেট স্যাজাল’ ছবিতে বুদাপেস্ট থেকে প্রাগ পর্যন্ত ট্রেনেই রোমান্স করেছেন শাহরুখ খান ও আনুশকা শর্মা। ডিএনএ

ট্যাগ: শাহরুখ খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই বছর উপলক্ষে কক্সবাজার ক্যাম্পে লাখো রোহিঙ্গার সমাবেশ

পরবর্তী

কৃষি ঋণ বিতরণে কিছুটা ধীরগতি

পরবর্তী

কৃষি ঋণ বিতরণে কিছুটা ধীরগতি

'আমরা খুব বিপদে আছি', রাহুল গান্ধীকে এক কাশ্মীরি নারী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল ও চীন সীমান্তে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮০০

আগস্ট ৩০, ২০২৬

আর্সেনালের ব্রাজিলিয়ানকে নিয়ে যাচ্ছে সৌদির আল হিলাল

আগস্ট ৩০, ২০২৬

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT