চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমা-কালেঙ্গাকে অভায়শ্রম ঘোষণা করেছে সরকার

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১:১০ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৫
পরিবেশ
A A

রেমা-কালেঙ্গা বনে আছে বিরল প্রজাতির বাংলা শকুন। শকুনের ৩৮টি পরিবারের জন্য রেমা-কালেঙ্গায় শকুনের ফিডিং ব্যবস্থা চালু করার পাশাপাশি রেমাকে অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। তবে ১৯৬০ সাল পর্যন্ত হবিগঞ্জের চুনারুঘাটের দূর্গম রেমা-কালেঙ্গা বনে বাঘের দেখা মিললেও এখন তা শুধুই গল্প। বাঘের মত ভাল্লুক, শিংঘাল, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী হারিয়ে গেছে এ বন থেকে।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদ-নদী-হাওড়-বাওড়, বিভিন্ন প্রজাতির পশু-পাখি বাংলাদেশের এক অমূল্য সৌন্দর্য্য বলে অপরূপ ওই সৌন্দর্য্য রক্ষায় বদ্ধপরিকর সরকার।

রেমা বিট কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, এই বিরল প্রজাতির শকুন সংরক্ষণে আমরা একটি দল তৈরি করেছি। এখানে আমরা প্রতিমাসে একটি করে মৃত গরু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত ৩টি গরু দেওয়া হয়েছে।

Banglabid

গাছ রক্ষায় বনের মধ্যে থাকা বিভিন্ন আদিবাড়িকে বন রক্ষাকারীদের সহায়তায় কাজে লাগাচ্ছে সরকার। বন রক্ষার বিনিময়ে সরকারের পক্ষ থেকে তাদের দেওয়া হয়েছে ধান চাষের জমি। 
উদ্ভিদ ও প্রাণীসম্পদ রক্ষায় সিলেট শহর থেকে ৫ কিলোমিটার দূরে সরকারী অর্থায়নে গড়ে তোলা হচ্ছে টিলাগড় ইকো পার্ক। অনুকূল পরিবেশ বিদ্যমান থাকায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটি বিভিন্ন প্রজাতির প্রাণীর অভয়াশ্রম হিসেবে গড়ে উঠেছে।

সিলেটের পাশের জেলা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থান লাউয়াছড়া জাতীয় উদ্যানের। বন্যপ্রাণীর অভয়াশ্রমের পাশাপাশি অসুস্থ বন্যপ্রাণীদের চিকিৎসার ব্যবস্থাও রয়েছে এখানে। 

মৌলভীবাজারের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ সায়িদ আলী বলেন, আমরা এখানে বন্য প্রাণীদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল ও একটি রেসকিউসেন্টার স্থাপন করেছি। এখানে বিভিন্ন কারণে আহত ও অসুস্থ প্রাণীদের চিকিৎসা করে থাকি। রক্ষণাবেক্ষণ করে পরে আবার বনে ছেড়ে দিচ্ছি।  

Reneta

শুধু বন্যপ্রাণী নয়, পরিবেশ এবং প্রতিবেশ রক্ষায় এরকম বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এসব ভূমিকার স্বীকৃতিস্বরূপ এবার জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাগতা’র বিয়ে

পরবর্তী

ব্যাটিং বিপর্যয়ে মুমিনুলরা

পরবর্তী

ব্যাটিং বিপর্যয়ে মুমিনুলরা

ফিলিপাইনে পর্যটক ও স্থানীয় নারীসহ অপহৃত ৪

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকায় আজ জশনে জুলুছ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শপথের পর প্রথম বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT