চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেরে রেফারিং নিয়ে প্রশ্ন বসুন্ধরার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: এগিয়ে থেকে বিরতিতে যাওয়ার অপেক্ষায় বসুন্ধরা কিংস। এমন সময় দলটির বিপক্ষে পরপর দুই মিনিটে দুবার পেনাল্টির বাঁশি বাজালেন নেপালি রেফারি সুদিশ কুমার পান্ডে। তেরেঙ্গানু এফসি অধিনায়ক লি টাকের ছন্দে থাকার ম্যাচে বসুন্ধরা পাকিয়ে ফেলল তালগোল। শুরুতে এগিয়ে থেকেও ৪-২ গোলে হেরে বিদায় নিল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের গ্রুপপর্ব থেকে।

নিজেদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে এভাবে বিদায় নেয়ায় বেশ হতাশাই ঝরল বসুন্ধরার ভারপ্রাপ্ত কোচ মাহাবুব হোসেন রক্সির। প্রশ্ন তুললেন রেফারিংয়ের মান নিয়েও। তার দাবি, ৪৪ মিনিটে দেয়া রেফারির প্রথম পেনাল্টির সিদ্ধান্ত মোটেও যুক্তিযুক্ত ছিল না।

‘রেফারির মান ভালো ছিল না। আমাকে হতাশ করেছে। প্রথম পেনাল্টিটা হওয়ার মতই না। এরপর আমরা দ্বিতীয়ার্ধেও ভালো শুরু করেছিলাম। কিন্তু আমাদের ভাগ্য খারাপ।’

Banglabid

শুরুতে এগিয়ে থাকার পরও চারগোল হজম করায় বসুন্ধরার রক্ষণভাগ নিয়ে উঠেছে প্রশ্ন। জাতীয় দলে খেলা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খানদের সঙ্গে কিরগিজ বখতিয়ার দুশানবের সমন্বয়ের অভাব চোখে পড়েছে বেশ। বিশেষ করে ভারত ম্যাচে চমক জাগানো ডিফেন্ডার ইয়াসিনকে খুঁজতে হয়েছে তার জার্সি নাম্বার দেখে।

টুর্নামেন্টের মাত্র তিনদিন আগে পুরো দলকে একসাথে পাওয়ায় ঠিকভাবে অনুশীলন করতে না পারাকেই দায় দিলেন হেড কোচ অস্কার ব্রুজেনের জায়গায় তেরেঙ্গানু ম্যাচে কোচের দায়িত্বে থাকা রক্সি। মাঝমাঠে হোল্ডিং মিডফিল্ডার মাসুক মিয়া জনির অভাবটাও তাদের ভুগিয়েছে বলে জানালেন।

‘মাসুক মিয়া জনি হচ্ছে বাংলাদেশের সেরা হোল্ডিং মিডফিল্ডার। তার কোনো বিকল্প নাই। আমরা আতিকুর রহমান ফাহাদের জন্য সুযোগ রেখেছিলাম। কিন্তু সেও চোটের কারণে বাইরে চলে গেছে। বখতিয়ার আক্রমণাত্মক ফুটবলার। তাকে আমরা রক্ষণে খেলিয়েছি। আসলে আমাদের এখনো খেলোয়াড় নেই।’

Reneta

শেখ কামাল টুর্নামেন্টকে পরীক্ষামূলক হিসেবে ধরে এএফসি কাপের আগেই দল গুছিয়ে উঠতে চায় বসুন্ধরা। সেজন্য প্রয়োজনে আরও উন্নত মানের বিদেশি খেলোয়াড় দলে আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত কোচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তেরেঙ্গানু এফসিবসুন্ধরা কিংসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT