চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড নয়, দলের জয়ই কুবরার তৃপ্তি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:২৫ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজার থেকে: পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচ হেরে হতাশায় ডুবেছিল বাংলাদেশ। বিশ্বকাপের একমাস আগে হোঁচট খাওয়া দলকে জাগাতে সিরিজের একমাত্র ওয়ানডেতে করতে হতো বিশেষকিছু। সেই কাজটিই করেছেন খাদিজাতুল কুবরা।

সোমবার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট নিয়ে কুবরা নাম লেখান রেকর্ডের পাতায়। ম্যাচ শেষ অবশ্য দলের জয়ের আনন্দের কাছে নিজের কীর্তি আড়ালেই রাখলেন এ অফস্পিনার।

‘দল জিতেছে এটাই বড় ব্যাপার। যখন দেখলাম আমরা আগে বোলিং করবো, তখনই আত্মবিশ্বাস চলে আসে। যখন দেখলাম উইকেটে টার্ন পাচ্ছি, আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এ ম্যাচটা জেতা আমাদের খুব দরকার ছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এই জয়টা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে।’

Banglabid

দীর্ঘদিন ধরে দলের মূল স্পিনারের ভূমিকায় থাকলেও সিরিজের প্রথম দুটি টি-টুয়েন্টিতে একাদশে জায়গা পাননি কুবরা। শেষ ম্যাচে ফিরে নেন একটি উইকেট। আর ওয়ানডেতে ৯.৫ ওভার বোলিং করে ২০ রানে ৬ উইকেট।

কুবরার ঘূর্ণি জাদুতে ৯৪ রানেই গুটিয়ে যায় সফরকারী পাকিস্তান। পরে রুমানা ও পিংকির ব্যাটে অনায়াস জয় পায় বাংলাদেশ।

দুটি টি-টুয়েন্টিতে একাদশের বাইরে চলে যাওয়াই কী তাহলে তাতিয়ে দিয়েছিল পারফর্ম করার জন্য? এমন প্রশ্নে কুবরা বললেন, ‘একজন ক্রিকেটার হিসেবে সবসময় প্রস্তুতি রাখা উচিত ম্যাচের জন্য। আমি সেভাবেই তৈরি ছিলাম, যখন তখন নামাতে পারে। আমার পারফরম্যান্স দেখানোটাই আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

Reneta

ওয়ানডে ক্রিকেটে এরআগে বাংলাদেশের কেউই পায়নি ৫ উইকেট। সর্বোচ্চ ৪ উইকেট নেয়ার কীর্তি ছিল কুবরারই। কক্সবাজারে নিজেকে টপকে ইতিহাসেই নাম লেখালেন ২৩ বছর বয়সী এ স্পিনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদিজাতুল কুবরাবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৈরি পোশাকে ভর করে রপ্তানিতে বড় প্রবৃদ্ধি

পরবর্তী

টেলিনর ইয়ুথ ফোরামে বাংলাদেশি ২ তরুণ নির্বাচিত

পরবর্তী

টেলিনর ইয়ুথ ফোরামে বাংলাদেশি ২ তরুণ নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা আইন

ডিজিটাল নিরাপত্তা আইন কার স্বার্থে?

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT