চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়া জয়ের পরও স্বপ্নের দেশে নেই লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ০৬, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল ফুটবল দল বিশ্বকাপের ম্যাচে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনফিকার বিপক্ষে ৩-১ গোলের জয়ে দারুণ রেকর্ড গড়েছে লিভারপুল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অ্যাওয়ে ম্যাচে টানা ৮ খেলায় জয়ের নতুন কীর্তি গড়ল ইয়ূর্গেন ক্লপের দল। এই জয়ের পথে অলরেডরা করেছে ১৬টি গোল, হজম করেছে কেবল দুটি। 

আরও একটি অর্জনের পুনরাবৃত্তি করেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান লিগের ইতিহাসে দলটি দ্বিতীয়বারের মতো টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচ জেতার নজির গড়েছে। এর আগে ১৯৮৪ সালে জো ফ্যাগান কোচ থাকাকালে তারা এই কৃতিত্ব দেখিয়েছিল।

মঙ্গলবার রাতে লিসবনে এমন দারুণ অর্জনের পরও পা মাটিতেই রাখছেন ক্লপ। বেনফিকাকে সমীহ করেই জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।

Banglabid

‘আমরা সাধারণত (এমন পরিস্থিতিতে) বেশি স্কোর করি। তবে আমরা সেটা পারিনি। এর প্রধান কারণ গোলরক্ষক। তাকে কৃতিত্ব দিতে হবে। এটা অবশ্য নিয়মিত গল্প। শেষ মিনিটে আমরা গোল করতে পারতাম। ৪-১ হলে ভালো হতো। তবে আমরা এখানে স্বপ্নের দেশে নেই।’

অ্যাওয়ে ম্যাচে টানা জয়ের রেকর্ড গড়া যে মোটেও সহজ ছিল না, সেটিও স্মরণ করিয়ে দেন এই জার্মান কোচ।

‘এখানে এসে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে গেম জেতা কঠিন। বেনফিকা প্রাণপণে লড়েছে। আমরা তাদের চেয়ে কিছুটা বেশি নিংড়ে দিয়েছি। তারা আরও গোল করার যোগ্য ছিল। যদিও আমরা আরও ভালো ডিফেন্স করতে পারতাম।’

Reneta

‘তারা পাল্টা আক্রমণ করেছে। সবসময় দলের নিয়ন্ত্রণ রাখা সহজ নয় তাই আপনাকে আরও ঝুঁকি নিতে হয়। তাদের আসলেই ভালো খেলোয়াড় আছে। আমাদের ভালো ফলাফল হয়েছে। আমরা প্রতিপক্ষের খেলার বিষয়ে আরও অনেক কিছু জানি। দ্বিতীয় (লেগের) খেলায় তাদের দক্ষতার বিষয়ে সচেতন থাকতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লপচ্যাম্পিয়ন্স লিগবেনফিকালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একই দিনে নতুন প্রেম প্রকাশ্যে আনলেন হৃতিক-সুজান

পরবর্তী

ওমরাহ ভিসার আবেদন করা যাবে সরাসরি

পরবর্তী
মক্কায় হজের জন্য মুসল্লিরা তাওয়াফ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমরাহ ভিসার আবেদন করা যাবে সরাসরি

নির্মাতার 'কে.ও. ক্লাব' এর ছবি, যেখানে তিনি পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সহিংসতায় 'স্কুইড গেম'কেও ছাড়িয়ে যাবে নির্মাতার 'কে.ও. ক্লাব'

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT