চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপালি সাফল্যে সোনালী স্বপ্ন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:০৫ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
সম্পাদকীয়
A A

বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত ‘ইলিশ মাছ’ বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বাদে ও ঘ্রাণে অনন্য বাংলাদেশের ইলিশের খ্যাতি বিশ্বজুড়ে। ২০১৬ সালের ১৩ নভেম্বর আন্তর্জাতিকভাবে ইলিশের একক মালিকানা পাওয়ার লক্ষ্যে জিআই নিবন্ধনের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করে মৎস্য অধিদপ্তর। ওই আবেদনের পর তা পরীক্ষা-যাচাইয়ের পরে এ বছরের ১ জুন গেজেট প্রকাশ করা হয়। স্বস্ত আইন অনুসারে, আবেদন করা পণ্য বা সেবার উপরে কারো কোনো আপত্তি বা দাবি থাকলে গেজেট প্রকাশিত হওয়ার দুই মাসের মধ্যে তা জানাতে হয়। ইলিশ একইসঙ্গে ভারত ও মিয়ানমারে পাওয়া যাওয়ার কারণে আশঙ্কা ছিলো তারাও হয়তো দাবি নয়তো আপত্তি তুলবে। কিন্তু ওই সময়ের মধ্যে কেউ আবেদন/আপত্তি না করাতে ইলিশের স্বত্ব এখন শুধুই বাংলাদেশের। বিষয়টি নি:সন্দেহে আনন্দের, জামদানির স্বত্ব লাভের পরে ইলিশ এখন আমাদের একান্তই নিজস্ব খাদ্যপণ্য। চলতি মাসেই ইলিশের জিআই নিবন্ধনের সনদ আনুষ্ঠানিকভাবে মৎস্য অধিদপ্তরের হাতে এসে পৌঁছাবে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে জাটকা মাছ শিকার নিষিদ্ধ ও নির্দিষ্ট সময় ধরে ইলিশ শিকারের বাধ্যবাধকতা দেওয়াতে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। বিদেশে রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হচ্ছে। আন্তর্জাতিক এই স্বীকৃতি পাওয়ায় ইলিশ বিপণনের ক্ষেত্রে স্বত্ব দিতে হবে বাংলাদেশকে। এর ফলে বর্তমান বাজার দরের চেয়ে ২০ থেকে ২৫ শতাংশ বেশি দাম পাবেন জেলে ও ইলিশ রপ্তানিকারকরা। স্বত্ব লাভের এই সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে দেশের প্রান্তিক জেলেদের সামর্থ্য ও জীবন মানের উন্নতির সঙ্গে সঙ্গে দেশের ইলিশের আবাসস্থল নদীর স্বাভাবিক নাব্যতা নিশ্চিত করতে হবে, দূষণও রোধ করতে হবে। তাহলেই ফিরে আসবে রূপালি ইলিশের হারানো গৌরব। আন্তর্জাতিকভাবে প্রাপ্ত এই অর্জনের জন্য আবেদন ও স্বত্ব দাবির প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের আমরা সাধুবাদ জানাই।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইন অনুযায়ী ইলিশ এখন বাংলাদেশের

পরবর্তী

‘বদলে যাওয়া’ বাংলাদেশকে নিয়ে স্মিথদের চ্যাপেলের সতর্কবাণী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘বদলে যাওয়া’ বাংলাদেশকে নিয়ে স্মিথদের চ্যাপেলের সতর্কবাণী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরির জন্য নাসায় আবেদন করে জবাব পেলো নয় বছরের শিশু!

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT