চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রূপবান’ উর্দু ছবির বাজারকে হঠিয়ে দেয়: সুজাতা  

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
৩:৫৪ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৭
বিনোদন
A A
সুজাতা

সুজাতা

সুজাতা। বাংলা চলচ্চিত্রে গত শতকে ষাট ও সত্তর দশকের পর্দা কাঁপানো নায়িকা। শুধু তা-ই নয়, তিনি একাধারে অভিনয় করেছেন মঞ্চ, নাটক, যাত্রা এবং রেডিওতে। আজ তার জন্মদিন। এসেছিলেন চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে। চ্যানেল আই ভবনে বসে তিনি কথা বললেন চ্যানেল আই অনলাইনের সাথে।

শুভ জন্মদিন।

ধন্যবাদ

Banglabid

কেমন আছেন?

ভালো আছি। জন্মদিনের কারণে মনটা একটু বেশিই ভালো।

কেমন লাগছে অনুষ্ঠানে অংশ নিয়ে?

Reneta

তা তো অবশ্যই ভালো। কারণ এর মাধ্যমে আমি দর্শকদের কাছাকাছি এসে জন্মদিনটাকে উপভোগ করতে পারছি।

আজ বাসায় কোনো আয়োজন রয়েছে?

সে তো কাল রাত থেকেই শুরু হয়ে গেছে। রাত ১২টা বাজতে না বাজতেই নাতিরা কেক নিয়ে হাজির। সাথে ছিল ছেলে-ছেলের বৌ। ওরা থাকতে আমার জন্মদিনকে ভুলে যাবার কোনো সম্ভাবনা নেই।

আগে জন্মদিনকে কীভাবে পালন করতেন?

আগে তেমন কোনো আড়ম্বরতা না থাকলেও, মা সব সময়ই ব্যস্ত থাকতেন আমাদের সাত ভাইবোনের জন্মদিনে। মজার মজার রান্না, পায়েস, লুচি…কী যে মজার ছিল সেগুলো। মনে হয় এখনও স্বাদ মুখে লেগে আছে।

যখন সিনেমার শুটিংয়ে অনেক ব্যস্ত থাকতেন, তখন জন্মদিনে কী করতেন?

সহশিল্পী আর ছবির সেটের সবাই মিলে মজা করতাম। ‍যদিও তা ছিল সীমিত পরিসরে।

আপনার অভিনীত ‘রূপবান’ চরিত্রকে নিয়ে যদি কিছু বলতেন।

হ্যাঁ। ‘রূপবান’ চরিত্রটা আমার সাথে একেবারে মিশে আছে। মিস করি সেই দিনগুলোকে। আর তখন আমার বয়সও তো ছিল অনেক কম। মাত্র ১৩-১৪ বছর। অবশ্য ছবির গল্প তেমন বয়স-ই ডিমান্ড করতো। আর রূপবানের সবচেয়ে বড় কৃতিত্ব, তা ওই সময়ের উর্দু ছবির বাজারকে হঠিয়ে দেয়।

আপনার পরিচালিত সফল ছবি ‘অর্পণ’। সামনে পরিচালনা করার ইচ্ছা আছে?

এখন তো বয়স হয়ে গেছে। সবদিক অতটা সামলে চলতে কষ্ট হয়। তবে সুযোগ পেলে অবশ্যই পরিচালনা করব।

আজকের শিল্পীদের প্রতি আপনার পরামর্শ।

তারা তো আমাদের কাছে সন্তানের মতো। সন্তান যত বড় হোক না কেন, মা তাকে সব সময় দিকনিদের্শনা দিতে চায়। তাই বলব, সময়কে মূল্য দিতে হবে, মনোযোগী হতে হবে। আরেকটি পরামর্শ, রোমান্টিক ছবির নায়িকা হতে চাইলে তাকে অবশ্যই শরৎ​চন্দ্র চট্টোপাধ্যায়কে ভালো ভাবে আয়ত্ব করতে হবে।

ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুজাতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

আগস্ট ১৬, ২০২৬

নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডির পথে চবির ফাহমিদা আক্তার চৌধুরী ইভা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাসুল (সা.)-এর পছন্দের খাবার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT