চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপগঞ্জ টাইগার্সের কাছে হারল মোহামেডান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট ম্যাচে মোহামেডান ও রূপগঞ্জের খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে আবাহনীকে হারিয়ে চমক দেখানো রূপগঞ্জ টাইগার্স এবার হারালো মোহামেডানকে। তাতে সুপার লিগে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল ঐতিহ্যবাহী দলটির।

মিরপুরে ফিরে আবারও চমক দেখাল রূপগঞ্জ টাইগার্স। ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডানকে। ১৪৪ রানের ছোট লক্ষ্যে ৩৬.২ ওভারে পৌঁছে যায় দলটি। আসিফল আহমেদ রাতুল ৪৮ রান করে আউট হন। ৩৯ রানে অপরাজিত থাকেন ফজলে মাহমুদ রাব্বি।

শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে মোহামেডানকে দেড়শর মধ্যে বেঁধে ফেলায় দুর্দান্ত ভূমিকা রাখেন রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ৪১ রানে তুলে নেন ৫ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৪ বার ইনিংসে ৫ উইকেট নিলেও ৫০ ওভারের লিস্ট ‘এ’তে এটিই প্রথম।

Banglabid

দারুণ দল গড়েও ঢাকা লিগে হতাশ করছে মোহামেডান। সুপার লিগে ওঠা ক্রমেই কঠিন হয়ে যাওয়া দলটি গুটিয়ে যায় মাত্র ১৪৩ রানে।

৩৮.১ ওভারে হারায় সব উইকেট। মাহমুদউল্লাহ রিয়াদ চেষ্টা করেছেন দলকে মাঝারি পুঁজিতে নিয়ে যেতে।
৫২ বলে ৪৮ রানের ইনিংস খেলা অভিজ্ঞ এ ক্রিকেটার আউট হন এনামুলের নিচু হওয়া ডেলিভারিতে। হতাশায় ড্রেসিংরুমের দরজায় লাথি মারেন তিনি।

এনাম ছাড়াও মুকিদুল ইসলাম মুগ্ধ দারুণ বোলিং করেছেন। এ পেসার ২৮ রানে তুলে নেন তিন উইকট। নাসুম আহমেদ ও মো: শরিফউল্লাহ নেন একটি করে উইকেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ-২০২২মোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়েতে শ্রমিক সংকট

পরবর্তী

‘ইমরানের হিতাহিত জ্ঞান নেই’

পরবর্তী
জনপ্রিয় নারী বক্তা বা শিল্পীর ছবি, দর্শকদের সাথে মঞ্চে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইমরানের হিতাহিত জ্ঞান নেই’

বাংলাদেশের রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার সরাতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বিএনপির

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT