চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ বাহিনী কিয়েভের দোরগোড়ায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রুশ সেনারা কিয়েভের দোরগোড়ায় অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। তবে তাতে একেবারেই রাজি নন পুতিন। রাশিয়ার সেনারা কিয়েভের ২৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং শহরের চারপাশে হামলা চালিয়ে যাচ্ছে। খাবার ও পানির সীমিত যোগানে মানবেতর দিন কাটাচ্ছেন মারিওপোল শহরের বাসিন্দারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধে এখনও পর্যন্ত ১৩শ’র বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

রুশ বাহিনী কিয়েভের একদমই দোড়গোড়ায়। শহরের আশপাশের এলাকাগুলোয় বেড়েছে হামলা। আশঙ্কা যেকোন সময় রাজধানী লক্ষ্য করে বড় হামলা হতে পারে। শনিবার কিয়েভ ছেড়ে গেছেন প্রায় ২ হাজার মানুষ। কিয়েভের কাছের একটি গ্রাম থেকে পালানোর সময় নারী ও শিশুদের বহনকারী গাড়িতে রুশ হামলায় ৭ জন নিহত হয়েছে।

মারিওপোল শহরে দখল আরও বাড়িয়েছে রাশিয়া। বন্দর নগরীটির পূর্বাঞ্চলও দখলে নিয়েছে রুশ সেনারা। মারিওপোলে বিদ্যুৎ নেই; খাবার ও পানিও সীমিত। অসহায় অবস্থায় দিন কাটছে শহরে আটকে পড়া মানুষগুলোর। মারিওপোলের পাশের ভলোভাঙ্কা শহর রুশ হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। শহর ছেড়ে গেছে ইউক্রেনীয় সেনারা।

মেলিটোপোল শহর আগেই দখল করেছিল রাশিয়া। এখন শহরের মেয়র ইভান ফেদেরোভকে গুম করার অভিযোগ উঠেছে। প্রতিবাদে সোচ্চার হয়েছেন মেলিটোপোলের বাসিন্দারা। গুমের ঘটনাকে যুদ্ধাপরাধ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে সোয়া ১ ঘণ্টা কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুলেয় ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন, পুতিনের মধ্যে যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছেই নেই।

ইউক্রেনে যুদ্ধে প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ চলছে। ফ্রান্স, ইটালি, জর্জিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগভিনা এবং তুরস্কে বিক্ষোভ হয়েছে। ইটালির ফ্লোরেন্সে বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তৃতা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সাংবাদিকদের জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধে ১৩শ’ ইউক্রেনীয় সেনা নিহতের পাশপাশি ৫ থেকে ৬শ’ রুশ সেনা আত্মসমর্পণ করেছে।

ইউক্রেনের জন্য ২০ কোটি ডলার সামরিক সহায়তা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী পশ্চিমাদের সতর্ক করেছেন, ইউক্রেনীয়দের অস্ত্র সরবরাহ করছে এমন যেকোনো গাড়িবহরে বিনা সতর্কতায় হামলা চালানো হবে।

ট্যাগ: ইউক্রেনইউক্রেন যুদ্ধরাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দিবারাত্রির টেস্টে প্রথম দিনে ভারতের আধিপত্য

পরবর্তী

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

পরবর্তী
প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ডের খবরের সাথে সংশ্লিষ্ট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT