চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুট-ওকসকে থামাতেই পারল না ক্যারিবীয়রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ০৬, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

এক পর্যায়ে ১২৪ রানে ষষ্ঠ উইকেট সাজঘরে। মনে হচ্ছিল সুযোগটা সাফল্যে রুপ দিয়ে ফেলবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু পরে আর উইকেটই ফেলতে পারল না তারা। জো রুট ও ক্রিস ওকসের ব্যাটে ভর করে দ্বিতীয় ওয়ানডেটি শেষে ৪ উইকেটে জিতে নিলো ইংল্যান্ড। সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই তিন ওয়ানডের সিরিজও।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোববার রাতে শুরুতে ব্যাট করে ৪৭.৫ ওভারে ২২৫ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ১০ বল হাতে রেখে লক্ষ্যে নোঙর ফেলে ইংল্যান্ড।

রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের হয়ে দুই অঙ্কের কোটা ছুঁয়েছেন মাত্র তিন ব্যাটসম্যান। তিনটিই ফিফটি। যার দুটি অপরাজিত। এতেই ম্যাচ সফরকারীদের। উদ্বোধনী জেসন রয় ৫২ রানে ফিরেছেন।

Banglabid

অবিচ্ছিন্ন ১০২ রানের জুটি গড়ে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন রুট-ওকস। মাত্র ৩ চারে ১২৭ বলে অপরাজিত ৯০ রানের ধৈর্যশীল ম্যাচ সেরা ইনিংসটি খেলেছেন রুট। আর ৫ চার ২ ছয়ে ৬৮ রানে অপরাজিত ছিলেন তার জুটি সঙ্গী ওকস।

অ্যাশলে নার্স ৩টি ও দেবেন্দ্র বিশু ২টি উইকেট নিয়ে চেষ্টা করেছিলেন। কিন্তু অন্যদের সহযোগিতা পাননি। জেসন হোল্ডার ঘুরিয়ে-ফিরিয়ে ৮ বোলারকে ব্যবহার করেছেন। কাজ হয়নি।

এর আগে জেসন মোহাম্মদ ৫০, ক্রেইগ ব্র্যাথওয়েট ৪২, জোনাথন কার্টার ৩৯ ও কার্লোস ব্র্যাথওয়েটের ২৩ রানে দুইশ পেরোনো সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। লিয়াম প্ল্যাঙ্কেট ৩টি, স্টিভেন ফিন ও আদিল রশিদ দুটি করে উইকেট নিয়ে স্বাগতিকদের ধরাছোঁয়ার মধ্যে আটকাতে ভূমিকা রাখেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দূরপাল্লার চারটি মিসাইল ছুঁড়লো নর্থ কোরিয়া

পরবর্তী

‘ক্যান নট স্টপ ফিলিংস’ সেরা  

পরবর্তী

‘ক্যান নট স্টপ ফিলিংস’ সেরা  

জ্যাকম্যানের মুক্তি

সর্বশেষ

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT