চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল চাইলে ১৫০, বার্সা চাইলেই সালাহ ২৫০ মিলিয়ন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অন্য ক্লাবের জন্য মোহামেদ সালাহর দামটা ১৫০ মিলিয়ন ইউরোর আশেপাশে রেখেছে লিভারপুল। কিন্তু বার্সেলোনা কিনতে চাইলেই অদ্ভুত এক শর্তের কারণে দামটা হয়ে যাচ্ছে ২৫০ মিলিয়ন ইউরো! মিশরের এ ফরোয়ার্ডকে দলে টানতে চাইলে আর কোনো পথও খোলা থাকছে না কাতালান জায়ান্টদের সামনে।

ঝামেলাটা বাধিয়েছে বার্সাই। দুই বছরের টানাটানির পর ফিলিপে কৌতিনহোকে ২০১৮ সালের জানুয়ারিতে নিজেদের দলে টানে দলটি। বার্সায় আসতে কম নাটক করেননি কৌতিনহো নিজেও। লিভারপুলের অনুশীলনে আসেননি, চোটের অভিনয় করেছেন, বারবার বলেছেন ইংল্যান্ড ছাড়তে চান। তাই বিরক্ত হয়ে একটা সময় পর এ ব্রাজিলিয়ানকে অনেকটা বাধ্য হয়েই ছেড়ে দেয় লিভারপুল।

কেবল কৌতিনহো নয়। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় লুইস সুয়ারেজ ও হাভিয়ের মাশ্চেরানোকেও লিভারপুল থেকে উড়িয়ে এনেছিল বার্সা। বারবার নিজেদের সেরা খেলোয়াড়দের এভাবে হারিয়ে লা লিগার জায়ান্টদের উপর বেশ বিরক্ত অলরেডরা।

কৌতিনহোকে ছাড়ার সময় তাই একটি শর্ত জুড়ে দেয় লিভারপুল। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জন্য ১৪২ মিলিয়ন ইউরো গোনার পাশাপাশি সেই শর্তেও রাজি হতে হয়েছে বার্সাকে। শর্তটা হল- তিনবছরের জন্য লিভারপুল থেকে আর কোনো খেলোয়াড় কিনতে পারবে না তারা। আর যদি কিনতেই হয়, তাহলে খেলোয়াড়ের মূল দামের সঙ্গে গুনতে হবে বাড়তি ১০০ মিলিয়ন ইউরো! স্প্যানিশ রেডিও কাডেন সার ফাঁস করেছে অদ্ভুত এই শর্তের কথা।

সালাহর জন্য আগ্রহ আছে রিয়াল মাদ্রিদেরও। লস ব্লাঙ্কসরা চাইলে দেড়শ মিলিয়নেই পাবে মিশর তারকাকে। কিন্তু সালাহকে পেতে উদগ্রীব যখন বার্সা, তখন ওই এক শর্তের কারণেই ‘মিশরের মেসি’ এখন সোনার হরিণ হয়ে যাচ্ছে কাতালান ক্লাবটির কাছে। কেননা ১৫০ মিলিয়নের সঙ্গে বাড়তি ১০০ মিলিয়ন; মোট ২৫০ মিলিয়ন ইউরো দাম দিয়ে খেলোয়াড় কেনা বর্তমানে একপ্রকার অসম্ভবই বার্সার জন্য। আর শর্ত শেষে ২০২১ সাল পর্যন্ত আসতে আসতে সালাহর ফর্ম এখনকার মতো থাকবে কিনা সেটাও বিবেচ্য বিষয়।

ট্যাগ: বার্সেলোনামোহামেদ সালাহলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশিদের জন্য চীনের ‘অনঅ্যারাইভাল’ ভিসা

পরবর্তী

শচীন-সোবার্স-গাভাস্কার পেছনে, কোহলির পাশে মুমিনুল

পরবর্তী

শচীন-সোবার্স-গাভাস্কার পেছনে, কোহলির পাশে মুমিনুল

‘মর্যাদায় গড়ি সমতা’ স্লোগানে রাবিতে বিতর্ক প্রতিযোগিতা

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT