চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালে চাকরি হারালে কোথায় যাবেন জিদান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ কোচ জিদান নির্দেশনা দিচ্ছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদে চাকরি নিয়ে ভীষণ চাপে আছেন জিনেদিন জিদান। তার অধীনে শেষ তিন ম্যাচে জয়হীন লস ব্লাঙ্কোসরা। করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন ফরাসি কোচ। তার অনুপস্থিতিতে ডাগআউটে দাঁড়িয়ে আলাভেসের মাঠ থেকে ৪-১ গোলের বড় জয় নিয়ে ফিরেছেন সহকারী কোচ ডেভিড বেত্তোনি।

আলাভেস ম্যাচে আবার গোল করেছেন জিদানের কোচিংয়ে খরায় থাকা এডেন হ্যাজার্ড। নিজের সহকারীর এমন নজরকাড়া পারফরম্যান্স না আবার কাল হয়ে দাঁড়ায় জিদানের জন্য!

দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে অবশ্য জিদানের পাশে দাঁড়িয়েছেন তার বিশ্বকাপজয়ী অধিনায়ক দিদিয়ের দেশম। ১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সকে নিজ মাটিতে শিরোপা জেতানো অধিনায়ক দেশম নিজেই এখন বিশ্বকাপজয়ী কোচ। ফ্রান্সকে দ্বিতীয় বিশ্বসেরা শিরোপা এনে দেয়া কোচের ইচ্ছা সাবেক সতীর্থ তার জায়গাটা নিক, পূরণ করুক সাফল্যের এক অনন্য চক্র।

একজন খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতার অনন্য নজির আছে কেবল তিনজনের। ব্রাজিলের মারিও জাগালো, জার্মান কিংবদন্তি ফ্রেঞ্জ বেকেনবাওয়ার এবং দিদিয়ের দেশমের।

অন্যদিকে খেলোয়াড় ও কোচ হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন সাতজন, যাদের মাঝে আছেন জিদানও। সেটিও একবার নয়, টানা তিনবার। খেলোয়াড়-কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জেতা এমন কাউকে পায়নি ফুটবল বিশ্ব, যার অনন্য রেকর্ডের হাতছানি জিদানের দিকে। দেশম চাইছেন সেটাই করে দেখান তার একসময়কার সতীর্থ।

এক সাক্ষাৎকারে দেশমকে জিজ্ঞেস করা হয়েছিল তার উত্তরসূরি হিসেবে জিদানের সম্ভাবনা আছে কিনা? জবাবে ইতিবাচক মন্তব্য করেছেন ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপ জেতানো কোচ, ‘অবশ্যই। আমি জানি এ নিয়ে পরে আরও কথা হবে এবং এর পেছনে কারণও আছে। তাতে একটা চক্র পূরণ হবে।’

‘খেলা নিয়ে তার খুঁতখুঁতে মনোভাব আছে, আর আমার এ নিয়ে কোনো সমস্যা নেই। সবকিছু শেষে সে যা করেছে দিন শেষে, জিজু হল জিজু।’

ট্যাগ: জিনেদিন জিদানদিদিয়ের দেশমফ্রান্সরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেনা ভ্যাকসিনের প্রথম চালান আসছে সোমবার

পরবর্তী

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

পরবর্তী
দুই ব্যক্তি, একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, অন্যজন অ্যাটর্নি জেনারেল, ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জোর করে কাউকে ভ্যাকসিন দেয়া হবে না

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT