চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের ২৮০ মিলিয়নের টোপ, প্রস্তুতি নিচ্ছেন এমবাপেও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৬, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

২৮০ মিলিয়ন ইউরো! কাইলিয়ান এমবাপের জন্য এই পরিমাণ অর্থই প্রস্তাব করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। খবরটি যেনতেন কোনো মিডিয়ার নয়। এমবাপের এমন খবর দিয়েছে ফ্রান্সের সবচেয়ে অভিজাত পাবলিকেশন ‘ফ্রান্স ফুটবল’।

আউটলেটটির খবর অনুযায়ী, রিয়াল কোচ জিদান তার স্বদেশী ২০ বছরের তারকাকে ২০১৯-২০ মৌসুমের ক্যাম্পেইনের শুরু থেকেই লস ব্লাঙ্কোসদের স্কোয়াডে চান। এ নিয়ে আগামী সপ্তাহেই দর কষাকষি শুরু হবে বলে জানাচ্ছে ‘ফ্রান্স ফুটবল’। রিয়ালে যেতে পিএসজি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন এমবাপেও।

দ্বিতীয়বার রিয়ালের কোচ হওয়ার পর নিজের দ্বিতীয় সংবাদ সম্মেলনে পিএসজি তারকাকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল জিদানকে। জবাবে জিজু বলেছিলেন, ‘আপনারা জানেন, খেলোয়াড় নেয়ার ক্ষেত্রে আমার নিজস্ব একটা পলিসি আছে। এই খেলোয়াড়দের (এমবাপে-নেইমার) ব্যাপারে আমি অবগত। তবে আমার মূল ফোকাস এখন খেলায়, এর চেয়ে বাইরে কিছু নয়।’

Banglabid

কয়েকদিন পর এমবাপেকে নিয়ে নিজ দেশ ফ্রান্সে সিরিজ প্রশ্নের মুখে পড়েন জিদান। তখনও ফরাসি মিডিয়ার প্রশ্ন একরকম এড়িয়ে যান জিজু। শুধু বলেন, ‘এ নিয়ে আলোচনা করার সময় এখন নয়। তাছাড়া আমি এখানে (ফ্রান্সে) খেলোয়াড় কেনাকাটা তালিকা নিয়ে আসিনি। আমার একমাত্র উদ্দেশ্য ভালোভাবে মৌসুম শেষ করা।’

অন্য খবরে বলা হচ্ছে, পিএসজির সাম্প্রতিক আচরণে হতাশ এমবাপে। অনুশীলনে দেরি করে আসায় কদিন আগেই এক লাখ ৮০ হাজার ইউরো জরিমানা করা হয় তাকে। এ নিয়ে কোচ থমাস টুখেলের উপর বিরক্ত তিনি।

এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ থেকে আরো এক মৌসুমে দল আগেভাগেই বিদায় নেয়ায় হতাশা আছে এমবাপের। যাকে ব্যক্তিগত পুরস্কারের জন্য উচ্চাকাঙ্ক্ষার পথে বাধা হিসেবে দেখেন তিনি।

Reneta

এদিকে, একটি স্প্যানিশ টেলিভিশন দাবি করেছে, জিদানকে চুক্তির ব্যাপারে কথাবার্তা চালু করতে বলেছেন এমবাপে। ‘এল চিয়ারিংউইটো’ টিভি শোতে স্প্যানিশ সাংবাদিক এদুয়ার্দো ইনডা দাবি করেন, এমবাপে জিদানকে বলেছেন, তিনি ক্লাব ছাড়ার ব্যাপারে পিএসজি মালিক নাসের আল-খেলাইফিকে আনুষ্ঠানিকভাবে বলার প্রস্তুতি নিচ্ছেন।

সমস্যা আছে পিএসজি খেলোয়াড় কেনাবেচার অর্থ নিয়েও। যেখানে বলা হচ্ছে, আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে নেইমার-এমবাপের যেকোনো একজনকে বলি দিতে হতে পারে ক্লাবের। সেটি নিয়েও ভাবছেন এমবাপে।

শুধু তিনিই নন, এমবাপের রিয়াল যাত্রা নিয়েও চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে তার পরিবার। ফরাসি ভাষার দৈনিক ‘লি জার্নাল দু ডাইমেনসি’ বলছে, তার পরিবার স্প্যানিশ রাজধানীতে যাওযার ব্যাপারে এরইমধ্যে ইঙ্গিত দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেজিদানপিএসজিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওবায়দুল কাদেরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পরবর্তী

স্বাধীনতা দিবসে বলিউড অভিনেতার ‘বাংলাদেশ’কে স্মরণ

পরবর্তী

স্বাধীনতা দিবসে বলিউড অভিনেতার ‘বাংলাদেশ’কে স্মরণ

পদযাত্রা

স্বাধীনতা দিবসে অভিযাত্রীর ‘অদম্য পদযাত্রা’

সর্বশেষ

ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT