চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের জয় ‘বাস্তব ডাকাতি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘ডাকাতির’ শিকার বায়ার্ন মিউনিখ। আসর থেকে বিদায় নেয়ার পর অন্তত এমনই বলছেন বায়ার্নের খেলােয়াড়রা। রিয়ালের জয়কে ‘বাস্তব ডাকাতি’ বলে মন্তব্য করেছেন ম্যাচে লালকার্ড দেখা আর্তুরো ভিদাল। রেফারির কড়া সমালোচনা করেছেন আরিয়ান রোবেন এবং ফ্র্যাঙ্ক রিবেরি। সরব হয়েছেন বাভারিয়ানদের সাবেকরাও।

রোনালদোর হ্যাটট্রিকে বায়ার্নকে ৪-২ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করে জিদানের দল। প্রথম লেগে বায়ার্নের মাঠে ২-১ গোলে জিতেছিল গ্যালাকটিকোরা।

সেমিতে ওঠার লড়াইয়ে বিশ্বের দুই তারকাসমৃদ্ধ ক্লাবের লড়াই ছিল ধুন্ধুমার। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে পেন্ডুলামের মতো কখনও ম্যাচের ফল হেলে পড়ছিল বায়ার্নের দিকে, আবার কখনও রিয়ালের দিকে। পেনাল্টি থেকে গোল করে প্রথমে বায়ার্নকে এগিয়ে দিয়েছিলেন লেভানডোভস্কি। রোনালদোর দ্বিতীয়ার্ধের শেষ দিকে হেডে গোল শোধ করেন।

Banglabid

রক্ষণের ভুল বোঝাবুঝিতে রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের বাড়ানো বল নিজেদের জালে জড়িয়ে যায়। এক লহমায় পাল্টে যায় দৃশ্য। উৎসব বদলে যায় হতাশায়। ঘরের মাঠে ১-২ পিছিয়ে যায় রিয়াল।

এগিয়ে থেকে সেমির টিকিটের ছবি যখন চোখে ভাসছে তখনই বড় ধাক্কা খায় বায়ার্ন। ৮৪ মিনিটে মার্কো আসেনসিওকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডে আর্তুরো ভিদাল মাঠ ছাড়তে বাধ্য হলে দশ জনের দলে পরিণত হয় বাভারিয়ানরা। পরে রিপ্লেতে দেখা যায় এই যাত্রায় দোষ ছিল না ভিদালের। তাকে ভুল সিদ্ধান্তে লালকার্ড দেখানো হয়েছে। টেলিভিশন ধারাভাষ্যকাররাও একাধিকবার উচ্চারণ করেছেন, ‘ভিদাল রংলি সেন্ড অফ’।

ভিদাল বলেন, ‘এটা বাস্তব ডাকাতি। চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরে এমন বড় দুটি দলের ম্যাচে এমন ডাকাতির ঘটনা ঘটতে পারে না।’

Reneta

অতিরিক্ত সময়ের ১০৪ মিনিটে দুরন্ত এক গোল করেন রোনালদো। যদিও রিপ্লেতে দেখা গেছে পরিষ্কার অফসাইডে ছিলেন তিনি। কিন্তু বায়ার্ন খেলোয়াড়দের আবেদনে কান দেননি রেফারি। ১০৯ মিনিটে সিআর সেভেনের হ্যাটট্রিক পূরণ করা গােলও অফসাইড থেকে।

এসব ঘটনায় ভিডিও রিপ্লে না দেখায় রেফারির সমালোচনা করেন বায়ার্নের স্প্যানিশ তারকা থিয়াগো আলকানতারা। তিনি বলেন, ভিডিও রিপ্লে বিষয়টি রেফারি দ্রুতই এড়িয়ে গেছেন। তারা যোগ্যতাসম্পন্ন রেফারি হতে পারেন। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মতো লেভেলে এমনটা হবার নয়।’

রেফারিং নিয়ে রোবেনের কাছে ভিসাট ওয়েবসাইটের প্রশ্ন ছিল এটা কি ডাকাতি? ডাচ তারকার উত্তর, হ্যাঁ। আমার ধারণা তাই। এটা লজ্জারও।

রোনালদোর দুটি অফসাইডের স্কিন শট ইনস্ট্রাগ্রামে আপলোড করে বায়ার্নের ফরাসি উইংগার রিবেরি লিখেছেন, ‘ঘটনা প্রমাণিত, এক বছর কঠিন পরিশ্রমের পর রেফারিকে ধন্যবাদ।’

বায়ার্ন কোচ কার্লো আনচেলত্তি বলেন, আমি মনে করি না রিয়াল রেফারিকে প্রভাবিত করেছে। অফিসিয়ালরা সাধারণ ভুল করেছে। আমি কখনো ভিডিও প্রযুক্তির পক্ষে নই তবে এক্ষেত্রে সেটার দরকার ছিল।

তিনি আরও বলেন, কোয়ার্টার ফাইনালে আপনাকে একজন ভাল রেফারি দিতে হবে।

রেফারির সিদ্ধান্ত নিয়ে বায়ার্ন কোচের সঙ্গে একমত জিদানও। তবে তিনি বলেছেন, এই ব্যাপার নিয়ে আমি কিছুতে জড়াতে চাই না।

রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেছেন বায়ার্নের সাবেক খেলোয়াড় ওয়েন হারগ্রিভস। কানাডিয়ান-ইংলিশ এই তারকা বিটি স্পোর্টসকে বলেন, ফুটবলে আমরা কেন প্রযুক্তির পুরোপুরি ব্যবহার করছি না। এটা অগ্রহণযোগ্য। এই ম্যাচ রেফারির সিদ্ধান্তেই মীমাংসিত হয়েছে।

একই ইস্যুতে সুর মিলিয়েছেন সাবেক বায়ার্ন-চেলসি তারকা ও জার্মান অধিনায়ক মাইকেল বালাক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্ন মিউনিখরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডক্টর ডুমের আগমন: ফিরে যেতে হবে এন্ডগেমে

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পে স্কেল বিষয়ে শঙ্কা প্রকাশ করে নতুন দাবি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের জরুরি ‘নতুন উদ্যোগ’

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবসে ‘বুদ্ধিজীবী নকশাল’ নিয়ে মোদির সতর্কবার্তা

আগস্ট ১৫, ২০২৬

এআই প্রযুক্তি: মহাসড়কে গাড়ি থামাবে না পুলিশ, আইন ভাঙলে ‘অটো ফাইন’

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT