চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিশা হত্যা মামলার রায় একটি অনন্য দৃষ্টান্ত

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:০৬ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৯
সম্পাদকীয়
A A

তিন বছর আগে স্কুল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশাকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে একমাত্র আসামি ওবায়দুল হকের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এই রায় রাষ্ট্র ও সমাজে আইনের শাসনকে এগিয়ে নেবে এবং বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

২০১৬ সালের ২৪ আগস্ট স্কুলে যাওয়ার সময় এক দর্জি দোকানদার রিশাকে ছুরি মেরে রক্তাক্ত অবস্থায় স্কুলের সামনের ফুটওভার ব্রিজের ওপর ফেলে যায়। পরে সহপাঠীরা রিশাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চারদিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে শেষে হার মানে রিশা। এ নিয়ে দেশব্যাপী সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ জানায়। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ত্বরিত ব্যবস্থা গ্রহণ করায় ঘটনার ৫ দিনে মাথায় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

হামলার দিনই রিশার মা তানিয়া বেগম রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় এবং দণ্ডবিধির ৩২৪/৩২৬/৩০৭ ধারায় হত্যাচেষ্টা ও গুরুতর আঘাতের অভিযোগে মামলা করেন। রিশা মারা যাওয়ার পর এটি হত্যা মামলায় পরিণত হয়। মেয়ে হত্যাকাণ্ডের পর দর্জি দোকানের কর্মচারী ওবায়দুল খানকে সন্দেহের কথা জানিয়েছিলেন রিশার মা। রিশার সহপাঠীদের বিক্ষোভের মধ্যে একই বছরের ৩১ অগাস্ট নীলফামারীর ডোমার থেকে গ্রেপ্তার করা হয় ওবায়দুলকে।

Banglabid

এ ঘটনার বিচার হওয়ায় সাধারণ মানুষের মনে স্বস্তি এসেছে। আমরা মনে করি, হত্যাকাণ্ডের দ্রুত বিচার সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করার একটি বড় উদাহরণ। এই ধরনের উদাহরণ দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথ সুগম করবে। এছাড়া ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়ে সতর্ক থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিশাসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মায়াঙ্কের সেঞ্চুরিতে বড় রানের পথে ভারত

পরবর্তী

‘আইএস দ্বারা প্রভাবিত’ হয়ে মন্ত্রীকে ছুরিকাঘাত

পরবর্তী

‘আইএস দ্বারা প্রভাবিত’ হয়ে মন্ত্রীকে ছুরিকাঘাত

যুক্তরাষ্ট্রে ছাত্র-ছাত্রী হতাহতের ঘটনায় তথ্যমন্ত্রীর উদ্বেগ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT