চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরগুনায় রিফাত হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৯
- সেমি লিড, অপরাধ, বরগুনা
A A
রিফাত হত্যা-মামলা-মিন্নির জামিন

বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় রিফাতের বাবার দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১২ জনকে আসামি করে দায়ের করা ওই মামলার আসামীদের ধরতে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান চলছে।

রিফাত দু’মাস আগে আয়শা আক্তার মিন্নিকে বিয়ে করেন। মিন্নিকে নিজের সাবেক স্ত্রী দাবি করে নয়ন উত্ত্যক্ত করতে শুরু করে এবং ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে। এনিয়ে রিফাতের সঙ্গে নয়নের বিরোধ শুরু হয়।

এলাকাবাসী জানান, মাদকসেবী হিসেবে পরিচিত নয়নকে মাদকব্যবসায়ও বাধা দেয় রিফাত। তারা অভিযোগ করেন, এসবের জের ধরেই নয়ন, রিফাত ফরাজী, রিশান ফরাজী এবং রাব্বি আকনসহ কয়েকজন রিফাতকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

বরিশাল বিভাগীয় ডিআইজি সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের পাশে রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। সেসময় নানাভাবে নিজেকে রক্ষার চেষ্টা করেও বাঁচতে পারেনি রিফাত।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কয়েকজন যুবক রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে একের পর আঘাত করছে। আর তাদের হাত থেকে স্বামীকে রক্ষার চেষ্টা করছেন রিফাতের স্ত্রী। তিনি চিৎকার করে সাহায্য চাচ্ছেন।

হামলাকারীরা কুপিয়ে চলে যাওয়ার পর রিফাতকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

ট্যাগ: রিফাতরিফাত হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে কোপার সেমিতে ব্রাজিল

পরবর্তী

সেমিতে আর্জেন্টিনার অপেক্ষায় ব্রাজিল

পরবর্তী

সেমিতে আর্জেন্টিনার অপেক্ষায় ব্রাজিল

ইউরোপে প্রচণ্ড গরমে স্পেনে ভয়াবহ দাবানল

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT