চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিট ও ক্রিমিনাল মামলার শুনানি হবে নির্ধারিত বেঞ্চে: প্রধান বিচারপতি

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৫:৩৫ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

রিট ও ক্রিমিনাল মামলা শুনানির জন্য যে কোর্টের নাম উল্লেখ থাকবে সেখানে ছাড়া অন্য কোনো হাইকোর্ট বেঞ্চকে মামলা না শোনার নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি। দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলার আপিল করতে দুইশ’ দিন দেরি হওয়ার পরিপ্রেক্ষিতে সোমবার তিনি এমন নির্দেশনা দেন।

এই মামলার বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে এটর্নি জেনারেল আদালতকে বলেন, বিচার বিভাগের স্বচ্ছতার জন্য বিচাপতিদের পরিবারের সদস্যদের প্র্যাকটিস করা উচিত নয়। এজন্য নীতিমালা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার আরশাদ হোসেনের বিরুদ্ধে দায়ের করা অর্থ পাচার মামলায় হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদন করে দুদক। তবে ২০০ দিন বিলম্বের কারণ জানতে চায় আপিল বিভাগ।

Banglabid

বিলম্বের কারণ সম্পর্কে এটর্নি জেনারেল বলেন, দুদকসহ বিভিন্ন মামলায় নোটিশ দেওয়ার সময়ে ভুল বেঞ্চের কথা বলা হয়। এমনকি যে বেঞ্চের কথা বলা হয় সেখানে না হয়ে অন্য কোথাও শুনানি হয়। যা হচ্ছেও নিয়মিত। এ কারণে আপিল করতে দেরি হয়ে যায়।

বিষয়টি জেনে প্রধান বিচারপতি তার একান্ত সচিব আনিসুর রহমানকে ডেকে নিয়ে আদালতেই লিখিত নির্দেশনা দেন।

এ বিষয়ে দুদকের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানান, রিট ও ক্রিমিনাল মোশন শোনার জন্য যে বেঞ্চের নাম উল্লেখ থাকবে সেখানেই শুনানি হবে, অন্য বেঞ্চে ওই মোশনের শুনানি হবে না।

Reneta

বিষয়টি নিশ্চিত করে প্রধান বিচারপতির একান্ত সচিব আনিসুর রহমান বলেন, আগে না থাকলেও এখন থেকে বেঞ্চের নাম উল্লেখ করে দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে আগামীকাল থেকে প্রধান বিচারপতির আদেশ সংক্রান্ত চিঠি হাইকোর্ট বেঞ্চের প্রত্যেক বিচারপতির কাছে পাঠানো হতে পারে বলে জানান তিনি।

এই আদেশের পরে এটর্নি জেনারেল বিচারপতিদের পরিবারের সদস্যদের প্র্যাকটিস করার বিষয়ে নিজের উদ্বেগের কথা জানান আপিল বিভাগকে।

বলেন, বার এ নিয়ে বিব্রত ও লজ্জিত। এ ধরনের বক্তব্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

পরে এ বিষয়ে এটর্নি জেনারেল বলেন বিচার বিভাগের স্বচ্ছতার জন্য বিচারপতিদের স্ত্রী, পুত্র কন্যাসহ পরিবারের সদস্যদের প্র্যাকটিস করা উচিত নয়। প্রয়োজনে বিধি বা নীতিমালা হওয়া উচিত বলে মনে করেন তিনি। তবে এ নিয়ে কোন মন্তব্য করেননি প্রধান বিচারপতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু সাঈদ হত্যায় পুলিশ সদস্যসহ ৩ জনের ফাঁসি

পরবর্তী

সুখবরের প্রত্যাশায় শুরু হলো জলবায়ু সম্মেলন

পরবর্তী

সুখবরের প্রত্যাশায় শুরু হলো জলবায়ু সম্মেলন

চট্টগ্রামেও হারলো ভাইকিংস

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT