চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ চুরি: ৬ শ্রীলঙ্কানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির ঘটনায় শ্রীলঙ্কার একটি এনজিও’র ৬ পরিচালকের বিরুদ্ধে দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির আদালত। দেশটির পুলিশের ধারণা, চুরি যাওয়া অর্থের কিছু অংশ ওই ছ’জনের কাছে গেছে।

আদালতের নির্দেশনাটি শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ কার্যকর করবে বলে জানিয়েছেন বিভাগের মুখপাত্র লাকশান জয়সা।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের একটি অভিযোগের প্রেক্ষিতে পুলিশের পরিচালিত তদন্তের ওপর ভিত্তি করে রাজধানী কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট গিহান পিলাপিটিয়া সোমবার নিষেধাজ্ঞাটি জারি করেন।

Banglabid

তদন্ত প্রতিবেদনে পুলিশ আদালতকে জানায়, শালিকা ফাউন্ডেশন নামের ওই সংস্থাটি গত ২৮ জুন কলম্বোর একটি বেসরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খোলে। এর মাত্র ৬ দিন পরই প্রায় ২ কোটি মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টটিতে জমা হয়। ওই ঘটনায় ব্যাংকটি বাংলাদেশ ব্যাংককে সতর্ক করে এবং অর্থ ফেরত পাঠায়।

শ্রীলঙ্কা পুলিশ জানায়, স্বল্প আয়ের পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়ার উদ্দেশ্যে শালিকা ফাউন্ডেশন গঠন করা হয়েছিলো। এনজিওটির অফিস কলম্বোর একটি ভাড়া বাড়িতে অবস্থিত। এছাড়া ওই এনজিও সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাংকটি থেকে অর্থ ফেরত পাওয়া গেলেও বাকি ৮ কোটি ১০ লাখ ডলার সহজেই বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ফিলিপিন্সের বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নিতে সফল হয় জালিয়াতরা।

Reneta

শালিকা ফাউন্ডেশনের ৬ পরিচালকের বিরুদ্ধে জারি হওয়া দেশ ছাড়ায় নিষেধাজ্ঞা আরোপের প্রেক্ষিতেই এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন ডেমোক্র্যাট দলীয় মার্কিন কংগ্রেস সদস্য ক্যারোলিন ম্যালোনি।

আনুষ্ঠানিক এক চিঠিতে তিনি ফেড রিজার্ভের কাছে জানতে চান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তরের ৩৫টি নির্দেশনার মধ্যে ৩০টি আটকে দিলেও বাকি ৫টি কেনো পাস করলো নিউ ইয়র্ক ফেড।

ম্যালোনির প্রশ্ন, নিউ ইয়র্ক ফেড ৩৫টি অর্ডারই পাস করার আগে বাংলাদেশ ব্যাংককে সে ব্যাপারে নিশ্চিত করার জন্য জানালেও প্রথম ৫টি অর্ডার পাসের জন্য কেনো বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিশ্চিত করা পর্যন্ত অপেক্ষা করতে পারলো না?

চোরেরা কীভাবে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে তা বিস্তারিত তদন্তের জোর দাবি করেন তিনি।

এর জবাবে নিউ ইয়র্ক ফেড জানিয়েছে, তারা যতো দ্রুত সম্ভব ম্যালোনির সঙ্গে যোগাযোগ করে তার প্রশ্নের উত্তর জানাবে।

ব্যাংকের প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি বলেন, এই ‘নির্লজ্জ’ জালিয়াতির কারণে ফেডারেল রিজার্ভের ওপর বিদেশী কেন্দ্রীয় ব্যাংকগুলোর ভরসা এবং আন্তর্জাতিক মুদ্রা বিনিময় ব্যবস্থার শৃঙ্খলা ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় উড়লো বাংলাদেশের পতাকা

পরবর্তী

আক্ষেপ আর মেয়ের ভালোবাসা ভরা জন্মদিন

পরবর্তী

আক্ষেপ আর মেয়ের ভালোবাসা ভরা জন্মদিন

মানুষের সম্মান তার যোনিতে থাকে না

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT