চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিক্সা চালককে পেটানো শিনুকে বহিষ্কার করলো আওয়ামী লীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A

রিক্সা চালককে পিটিয়ে আলোচনায় আসা ঢাকা মহানগর উত্তর-৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সুইটি আক্তার শিনুকে বহিষ্কার করেছে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল হাই হারুন ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন তালুকদারের স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুইটি আক্তার শিনুর সাম্প্রতিক আচরণ সংগঠনের সুনাম নষ্ট করছিল। তাকে বারবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি। তাই ১১ ডিসেম্বর নির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্তে সুইটিকে মহিলা সম্পাদিকা ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার শিনু এক রিক্সা চালককে প্রকাশ্যে মারধর করলে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে প্রবল আলোচনা-সমালোচনার ঝড় ওঠায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ওয়ার্ড আওয়ামী লীগ।

ভিডিওতে দেখা যায় রিক্সাচালকের ওপর চড়াও হন তিনি। তিনি ওই রিক্সার যাত্রী ছিলেন। দ্রুত রিক্সা না চালানোর কারণে তিনি চটে গিয়ে চালকের ওপর মারমুখী হয়ে ওঠেন। সবার সামনে রিক্সা থেকে নেমে চালকের গায়ে হাত তোলেন। সেসময় অনেক পথচারী তার আচরণের প্রতিবাদ করেন। তবে কোনো প্রতিবাদেই নিজের অবস্থান থেকে সরেননি তিনি। এক পর্যায়ে প্রবীণ এক পথচারীর ওপর হামলাও চালান তিনি।

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোলাম মাওলা রনির বিরুদ্ধে পটুয়াখালীতে ঝাড়ু মিছিল

পরবর্তী

নির্বাচনে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে: বিজিএমইএ

পরবর্তী

নির্বাচনে শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে: বিজিএমইএ

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিতে শেখ রাসেল

সর্বশেষ

রাজধানীর প্রধান সড়কে বন্ধ হচ্ছে অটোরিকশা, আসছে নতুন শর্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারে যেভাবে আবারও ঘুরে দাঁড়াচ্ছে জান্তা

আগস্ট ৩০, ২০২৬

যমুনা নদী, কৃষি-শিল্পে সিরাজগঞ্জের সম্ভাবনা নিয়ে উদ্যোক্তা মিলনমেলা

আগস্ট ৩০, ২০২৬

নজরুলের স্মৃতির প্রতি শ্রদ্ধায় প্রিয়াংকা গোপ ও বর্ণালীর বিশেষ গান

আগস্ট ৩০, ২০২৬

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT