চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাসেল রানার শয়নে-স্বপনে এখন ‘মাসুদ রানা’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

বইয়ের পাতা থেকে সিনেমার পর্দায় উঠে আসছে ‘মাসুদ রানা’। বাঙালি পাঠকের প্রিয় এই চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত হয়েছেন ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’ রিয়্যালিটি শো’র চ্যাম্পিয়ন রাসেল রানা। আর এই চরিত্রটি ঠিকঠাকভাবে পর্দায় ফুটিয়ে তুলতে মাথার ঘাম পায়ে ফেলে নিজেকে প্রস্তুত করছেন তিনি!

‘মাসুদ রানা’র জনক কাজী আনোয়ার হোসেন। অ্যাডভেঞ্চার পড়ে শিহরিত হওয়া ও রোমাঞ্চ অনুভব করা কিশোর, তরুণ থেকে সব বয়সীদের জন্য ছবি হতে যাচ্ছে এটি। নির্মাণ করছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান চলতি বছর দুটি ‘মাসুদ রানা’ তৈরি করছে। এরমধ্যে একটির পরিচালক বাংলাদেশি বংশদ্ভুত হলিউডের নির্মাতা আসিফ আকবর ও অন্যটির নির্মাতা সৈকত নাসির।

আর সৈকত নাসিরের ‘মাসুদ রানা’তেই অভিনয় করবেন রাসেল রানা। দিনরাত এক করে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে যিনি প্রস্তুতে ব্যস্ত।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে রাসেল রানা জানান, গতমাসে অভিনয়ে উন্নতির জন্য কলকাতা থেকে ৮ দিনের কোর্স করেছি। বেনি বোস নামে থিয়েটারের একজন শিক্ষকের কাছ থেকে অভিনয়ের বেসিক জিনিসগুলো শিখেছি। এগুলোই নিয়মিত বাসাতে অনুশীলন করছি। অভিনয়ের বেসিক জিনিসগুলোর মধ্যে ছিল শরীর রিলাক্স, কোনো কিছু অনুভব করার সময় এক্সপ্রেশনের খেলা, কেউ কান্না করলে পাশ থেকে নিজের উপর কতোটা প্রভাব ফেলতে পারে এমন আরও অনেক কিছু শিখেছি।

আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘মাসুদ রানা’র শুটিং। তার আগে নিজেকে অভিনয় ছাড়াও সবক্ষেত্রে প্রস্তুত করছেন রাসেল রানা। তিনি জানালেন, খাওয়া, ঘুমানো বাদে বাকিটা সময় মাসুদ রানার জন্য প্রস্তুতি নিতে সময় কাটছে। বললেন, আমার সব মনোযোগ এখন মাসুদ রানাকে ঘিরে। নিজেকে গ্রোআপ করছি। কমবাট ফাইটিং ও কুং ফু শিখছি।

তিনি বলেন, ঘুম থেকে উঠেই জিমনেসটিক ক্লাসে যাচ্ছি। তাইকুন্ডু করি, জিম করি। সন্ধ্যায় অভিনয় অনুশীলন করি, রাতে ফাইটিং শিখতে যাই। মোটকথা, আমার দিন কাটছে মাসুদ রানার প্রস্তুতি নিয়ে। আগামী দুমাস এ রুটিনই চলতে থাকবে। মাসুদ রানা’র মতো বড় প্রজেক্টে কাজের সৌভাগ্য আমার হয়েছে। সুযোগ যেহেতু পেয়েছি, আমি নিজেকে প্রমাণ করতে চাই।

পরিচালক সৈকত নাসির বললেন, রাসেল রানাকে লুক টেস্ট এবং ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেলে অডিশন নিয়েছি। মনে হয়েছে, তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কাজ করবে। রাসেলকে নিয়ে আমি খুবই আশাবাদী। তিনি আরও বলেন, রাসেল রানা’র বিপরীতে নায়িকা কে থাকছে সেটি এখনও চূড়ান্ত হয়নি। তবে চলতি মাসেই নায়িকার বিষয়টি নিশ্চিত হবে।

বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত স্পাই ‘মাসুদ রানা’। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তর। বিচিত্র তার জীবন। কোমলে, কঠোরে মেশানো নিষ্ঠুর, সুন্দর এক অন্তর। টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না। অন্যায়-অবিচার দেখলেই রুখে দাঁড়ায়, পদে পদে তার শুধুই মৃত্যুর হাতছানি। গল্পে পড়া কল্পনায় দেখা ‘মাসুদ রানা’ এমনই। কিন্তু পর্দায় কেমন হবে?

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী নির্মাতা সৈকত নাসির বলেন, ‘মাসুদ রানা’ জেমস বন্ড নয়। তার টিউন বা কপিও না। মাসুদ রানার একটা নিজস্বতা থাকবে। আমার দৃষ্টিতে তার নিজস্ব একটা পরিচয় তৈরি হবে। আমার চাওয়া থাকবে, এই ‘মাসুদ রানা’র মাধ্যমে সেকেন্ড জেনারেশন পরিচিত হোক।

তিনি আরো বলেন, ‘মাসুদ রানা’র জন্য যে বাজেট দেওয়া হয়েছে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো কাজের। ‘মাসুদ রানা’ সিরিজের দেড় শতাধিক বই আমি ছোট থেকে পড়েছি। তখন থেকেই মাসুদ রানা মাথার মধ্যে ঢুকে ছিল। এবার রাসেল রানাকে নিয়েই ‘মাসুদ রানা’ করতে যাচ্ছি। কাজটি হতে পারে আমার ক্যারিয়ারে অন্যতম অর্জন।

ট্যাগ: কে হবে মাসুদ রানাচ্যানেল আইজাজ মাল্টিমিডিয়ামাসুদ রানারাসেল রানালিড বিনোদনসৈকত নাসিরহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়া ও কাশিমপুর কারাগারে ২ বন্দীর মৃত্যু

পরবর্তী

আর্জেন্টিনাকে হারিয়ে টোকিও অলিম্পিকে গেল ব্রাজিল

পরবর্তী

আর্জেন্টিনাকে হারিয়ে টোকিও অলিম্পিকে গেল ব্রাজিল

‘শুধু ক্রিকেট না, ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অর্জন’

সর্বশেষ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT