বাংলাদেশ

রাষ্ট্রপতির সাথে মোদির সৌজন্য সাক্ষাত

রাষ্ট্রপতির সাথে মোদির সৌজন্য সাক্ষাতের ছবি, দুই নেতা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাষ্ট্রপতি ও ভারতের প্রধানমন্ত্রী মোদি সৌজন্য সাক্ষাতের সময় একত্রে বসে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জানা গেছে, শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গভবনে এসে পৌঁছান সন্ধ্যা সাতটার দিকে। সে সময় তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পরে তাদের মধ্যে বৈঠকে দুই দেশের সম্পর্ক, উন্নয়ন, অগ্রগতিসহ নানান বিষয় নিয়ে আলাপ করেন তারা। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গভবনের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে দু’দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে ঢাকায় আসেন নরেন্দ্র মোদি।

গতকাল তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনের অনুষ্ঠানে সমাপনীতে অংশগ্রহণ করেন। সেখানে বক্তব্যে মোদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করেন ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তাকে।

তার বক্তব্যে মোদি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়া কেউ দাবিয়ে রাখতে পারবে না।

বিষয়:নরেন্দ্র মোদি ভারত মোদি রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…