চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির ক্ষমা, তবুও ৯ বছর কারাগারে

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৮:৫৫ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০১৮
বাংলাদেশ
A A
আজমত আলী-জামালপুর-রাষ্ট্রপতির ক্ষমা

উচ্চ আদালতকে অবহিত না করায় রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা পেয়েও গত ৯ বছর ধরে কারাভোগ করছেন জামালপুরের ৭০ বছরের বৃদ্ধ আজমত আলী।

দীর্ঘ আইনি লড়াই করেও কারাগারের চার দেয়াল থেকে তাকে মুক্ত করতে পারেননি পরিবারের সদস্যরা। এই অবস্থায় তারা সহায়তা চেয়েছেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের।

এমন ঘটনায় আইন বিশেষজ্ঞরা বলছেন, এর জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে।

Banglabid

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার পাখিমারা গ্রামের আজমত আলী। ১৯৮৭ সালে গ্রামের একটি মামলায় অনেকের সঙ্গে আসামি হন। কিন্তু মামলার সব আসামি জামিনে বেরিয়ে গেলেও দরিদ্র আজমত আলী থেকে যান কারাগারে।আজমত আলী-জামালপুর-রাষ্ট্রপতির ক্ষমা

১৯৮৯ সালে বিচারিক আদালতে তার যাবজ্জীবন সাজা হয়। এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন আজমত। তবে ১৯৯১ সালের কারাবিধির বিবেচেনায় ১৯৯৬ সালে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্তি পান তিনি। সে সময়ে হাইকোর্টেও খালাস পান আজমত।

মুক্তির আনন্দ মিলিয়ে যায় ৮ বছরের মাথায়। কারণ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করা হলেও আপিল বিভাগে শুনানির সময় গোপন করা হয় রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার বিষয়টি। ফলে ২০০৮ সালে হাইকোর্টের রায় বাতিল করে বহাল রাখা হয় বিচারিক আদালতের রায়। ২০০৯ সালে আবারও কারাগারের জীবন শুরু আজমত আলীর।আজমত আলী-জামালপুর-রাষ্ট্রপতির ক্ষমা

Reneta

আইনজীবীর পিছনে ঘুরে নিঃস্ব পরিবারের সদস্যরা আসেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের অফিসে। লিখিত অভিযোগ পেয়ে কী পদক্ষেপ নিচ্ছেন তা জানান লিগ্যাল এইডের আইনজীবীরা। অমানবিক ঘটনার শিকার আজমত আলীর আইনি প্রতিকার পাওয়ার বিষয়ে পরামর্শও দেন আইনজীবী।

আইনজীবীরা বলছেন, এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সবার সতর্ক থাকা উচিত।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজমত আলীরাষ্ট্রপতিরাষ্ট্রপতির সাধারণ ক্ষমালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেখে এলাম টাইগার হিলে অবিস্মরণীয় সূর্যোদয়

পরবর্তী

স্বস্তির জয়েও ‘অস্বস্তিতে’ রিয়াল

পরবর্তী

স্বস্তির জয়েও ‘অস্বস্তিতে’ রিয়াল

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন, ৫ বাংলাদেশিসহ নিহত ৯

আগস্ট ১৯, ২০২৬

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT