চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়া বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ১৩, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A

সেই ৮ বছর আগে যখন সিদ্ধান্ত হয় প্রথমবারের মতো ২০১৮ বিশ্বকাপ ফুটবলের আয়োজন করবে রাশিয়া। তখন থেকেই বর্ণাঢ্য এ আয়োজন নিয়ে বিতর্কের ঊর্ধ্বে ছিল না দেশটি। দুর্নীতিসহ নানা অভিযোগের পর এবার মানবাধিকার লঙ্ঘনের কাঠগড়ায় দাঁড়িয়েছে রাশিয়া।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়াকে বিশ্বকাপের আয়োজক রাষ্ট্র ঘোষণার পর দেশটিতে নানাভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে।

১৪ জুন থেকে শুরু হওয়া এ অায়োজনে আন্তর্জাতিক মনোযোগের পুরোটাই থাকবে রাশিয়াকে ঘিরে। এ সময় মানবাধিকার কর্মীদের জন্য জরুরি সুরক্ষার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

ওই প্রতিবেদনে বলা হয়, রাশিয়াকে বিশ্বকাপের আয়োজক ঘোষণার পর দেশটিতে মানবাধিকার কর্মীদের নিরাপত্তার অবনতি হয়েছে। বিভিন্ন এনজিও অফিস এবং কর্মীদের ওপর শারীরিক আক্রমের পাশাপাশি কার্যক্রমের উপরও আরোপ করা হয়েছে নতুন নতুন নিষেধাজ্ঞা।

সংস্থাটি বলছে, রাশিয়ার জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বিশেষত, ধর্মীয় সংখ্যালঘুসহ অন্যরা সহিংসতা এবং বৈষম্যের শিকার হচ্ছে।

ফুটবল বিশ্বকাপকে উজ্জীবিত করতে অ্যামনেস্টি রাশিয়ার প্রতিটি ভেন্যুতে থাকা তাদের ১১ জন রাশিয়ান মানবাধিকার কর্মীকে উদ্ধৃত করেছে প্রতিবেদনে। তাদের বেশির ভাগই মানবাধিকার রক্ষার জন্য নিজেদের জীবন ঝুঁকির কথা বলেছে। যাদের কেউ কেউ ছয় মাস ধরে রাশিয়ার কারাগারে আছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যুক্তরাজ্যের পরিচালক কেট অ্যালেন বলেন, বিশ্বকাপের আয়োজনে রাশিয়ার কর্তৃপক্ষকে বুঝতে হবে, তাদের  মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বিশ্বকাপ শুরুর পর আরো বেশি মনোযোগ পাবে আন্তর্জাতিক মহলে।

ট্যাগ: বিশ্বকাপ ফুটবল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সততা ফ্রিজ!

পরবর্তী

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় হবে ২০২৬ বিশ্বকাপ

পরবর্তী
বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় হবে ২০২৬ বিশ্বকাপ

সমালোচনার জবাব দিলেন বুবলী

সর্বশেষ

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT